মুনিম সাহেব , ওয়া আলাইকুম ছালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ , কষ্ট করে এত বড় ও তথ্য পূর্ন ইমেইল করার জন্য।
আপনাকে একটা কথাই বলব , তা হলো , কখনো কি জানার চেষ্টা করেছেন , আপনি ধর্ম হিসাবে যা পালন করছেন তা সত্য কিনা? হাদীস পড়েছি , না পড়ে বাতিল করিনি। আপনার হাদিসেই আছে মুসলমানদের ৭০ কি ৭২ টা ফ্যরকা হবে , ১ টা বাদে বাকি সবকটিই জাহান্নামি। সুতরাং নিশ্চিতভাবে জানুন , আপনার পথটাই সঠিক কিনা?
আমি সঠিক রাস্তা খুজতে যেয়ে দেখেছি , আল্লাহ্র বাণীকে অনুসরন করা ছাড়া পথ নেই। সুন্নত পরিত্যগ করা আমার জন্য এত সহজ ছিল না। আমার জন্ম সুন্নি পরিবারে। সবশেষে মনকে এই বলে প্রবোধ দিয়েছি , শুধুমাত্র আল্লাহ্র উপরে নির্ভর করে , আমাকে যদি দোজখে যেতে হয় , তাহলে তাই সই। অন্তত কোন ভাবেই আমি আল্লাহ্র সাথে কাউকে শরিক করব না।
ভালো থাকুন । আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন এই দোয়া করি।
ফারুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

