somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হালাল ও হারাম

১৫ ই অক্টোবর, ২০১০ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতবার এই কথাটি শুনেছেন: "এইটা হারাম , ঐটা হালাল!"

প্রতিটি মুসলমানকে প্রতিদিন না হলেও প্রায়-ই এই কথাগুলো কয়েকবার শোনা লাগে। আপনি এটা স্কুলে শুনবেন , টিভি তে শুনবেন , বাপ মার কাছে শুনবেন , মোল্লা মৌলভীর কাছে শুনবেন এবং এই ব্লগ ও পিছিয়ে নেই হালাল হারামের উপরে জ্ঞাণ দিতে।

হালাল হারাম নিয়ে বাঙালী মুসলমানদের খুতখুতানি অপরিসীম। তাইতো পৃথিবীর যে প্রান্তেই থাকুক চেষ্টা করে হালাল খাইতে। টিভিতে এমন প্রশ্নও শোনা যায়: "যে মাইক্রোওয়েভে শুয়োরের মাংস গরম করা হয়েছে, সেটাতে খাবার গরম করলে হালাল হবে কি না?"

হালাল ও হারাম শব্দ দুটি আরবি শব্দ এবং কোরানে বহুবার এই শব্দ দুটি ব্যাবহৃত হয়েছে। আল্লাহ যখন কোন কিছুকে(কার্য্য, খাদ্য, বস্তু) হারাম/নিষিদ্ধ করেন , তখন তা সকল মুসলমানের জন্য অবশ্য পালনীয়। কোন ওজর আপত্তি করার সুযোগ নেই। আল্লাহ ছাড়া আর কারো কোন কিছুকে হারাম ঘোষনা করার এখতিয়ার নেই।



১৬:১১৬ তোমাদের মুখ থেকে সাধারনতঃ যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বল না যে, এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, তাদের মঙ্গল হবে না।


আমাদের মোল্লা মৌলভীরা বা আমরা নিজেরাই কখনো কি চিন্তা করি , যেটাকে আমরা হালাল বা হারাম বলছি , সে ব্যাপারে কোরানিক নির্দেশ আছে কিনা। এমনকি আমাদের নবী মুহম্মদকে ও কোন কিছু হারাম ঘোষনা দেয়ার ক্ষমতা দেয়া হয়নি। একবার নিজের স্ত্রীদের খুশি করার জন্য হালালকে হারাম করার জন্য তিনি আল্লাহ কতৃক তিরষ্কৃত হয়েছেন।


৬৬:১ হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।


কোরানে পরিস্কার নির্দেশ দেয়া আছে হালাল ও হারাম কি কি। হারামের সংখ্যা খুব বেশি নয়। কোরানে যেগুলোকে হারাম বলা হয়েছে , সেগুলো বাদে আর সবকিছুই হালাল। এই ব্লগে অনেকের ধারনা কুকুরের মাংস হারাম , সে কারনে প্রায়-ই দেখি কুকুরের রোস্ট দিয়ে কাউকে খেতে বলা হচ্ছে। এটা ঠিক না। কুকুর যে হারাম , একথা কোরানের কোথাও লেখা নেই। এটা রুচীর ব্যাপার। রুচী হলে খাবে নইলে নয়, কিন্তু হারাম বলা যাবে না। যারা হারাম বলে তাদের জন্য -


১০:৫৯ বল, তোমরা কি দেখ না, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিযিক হিসাবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ। বল, তোমাদের কি এটা করতে আল্লাহ অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছ?


আর যারা সাজ সজ্জা , গান বাজনা , ভাস্কর্য ইত্যাদিকে হারাম বলে , তাদের জন্য -


৭:৩২ আপনি বলুনঃ আল্লাহর সাজ-সজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুনঃ এসব নেয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে।



৩৪:১৩তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।


নবী সোলায়মানের জন্য যদি ভাস্কর্য হারাম না হয় , তো এখনো হারাম হওয়ার প্রশ্নই ওঠেনা।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×