নায়ক অনন্ত জলিল। তার সম্পর্কে আকাশ ছোয়া প্রশংসা বা পাতালে নামানো নিন্দা করার মত আমি কিছু পাই নি। একজন বাঙলা চলচিত্রের নায়ক, নিজ উদ্যোগে চেষ্টা করছেন চলচিত্র শিল্পকে বাঁচাতে, নিজের গ্যাটের পয়সা খরচ করে আধুনিক প্রযুক্তি দিয়ে দেশের মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করছেন। কতটা সফল হচ্ছেন তা তার সিনেমাগুলোর হাউজফুল মারমার কাটকাট অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মধ্যবিত্ত বাঙালী হিন্দি সিনেমা আর হিন্দি সিরিয়াল ছেড়ে এখন সিনেমা হলে ঢু মারছে, এটা অবশ্যই একটা অর্জন। আমাদের কতজনার উচ্চারণ শুদ্ধ? আমরা কতজন শুদ্ধভাবে বাঙলায় কথা বলি? আমি হলপ করে বলতে পারি, একশ জন মানুষের মধ্যে একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে শুদ্ধভাবে বাঙলায় কথা বলতে পারেন। এই আমরাই অনন্ত জলিলের ইংরেজী উচ্চারণ নিয়ে প্রতিটাদিন ফেসবুক ব্লগ গরম করে রাখি, অপমান অপদস্থ করতেই থাকি। আমরা অবচেতনভাবেই ইংরেজী ভাষা বা হিন্দি ভাষাকে নিজেদের সোশ্যাল স্ট্যান্ডার্ড ভাবি, ঐ সকল ভাষায় কথা বলতে পারাকে জাতে ওঠা মনে করি। ইংলিশ মিডিয়ামে পড়া কিছু না ঘরকা না ঘাটকা উচ্চবিত্ত তরুন আমরা জন্ম দিয়েছি, তারা হয়ে উঠেছেন "সেসব কাহার জন্ম নির্ণিয় ন'জানি" ধরণের অসভ্য ইতর। সামান্য ইংরেজী শিক্ষার বড়াইকে আমরা এতটাই বিশাল ব্যাপার ভেবে বসেছি যে, নিজের দেশের একজন মানুষকে নূন্যতম সম্মান দিতেও আমাদের কার্পন্য হচ্ছে। আমাদের এই মজাবাদী চরিত্র, সবকিছুতেই মজার অন্বেষণ আমাদের জাতি হিসেবে কতটা চরিত্রহীন করে তুলছে, সেই খেয়াল আমাদের নেই। অনলাইনে মুক্তবুদ্ধির চর্চা, বাক-স্বাধীনতা এবং মতামত প্রকাশের অবাধ সুবিধা পেয়ে আমরা ভুলেই গেছি, বাক-স্বাধীনতা যেই দায়িত্ববোধের জন্ম দেয় তার কথা। বাঙালীর কাছে বাক-স্বাধীনতা এবং মুক্তভাবে মত প্রকাশের সুবিধাটুকু যেন হয়ে উঠেছে বাদরের হাতে একটি ল্যাপটপ, সে কি করবে বুঝে উঠতে পারছে না, তাই ল্যাপটপটি দিয়ে আরেক বাদরের মাথায় সজোরে আঘাত করছে। অথচ এই প্রযুক্তির সুবিধা, এই বাক-স্বাধীনতা এবং মতামত প্রকাশের সুবিধাটুকু ব্যবহার করা উচিত ছিল কিছু শুভ কাজে, মানুষের জন্য, দেশের জন্য কিছু করায়। কিন্তু আমরা আমাদের চরিত্র কিভাবে পাল্টাবো? আমরা এতটাই নষ্ট যে, রেস্টুরেন্টে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে খেতে গেছেন, সেখানেও আমরা তাদের অপদস্থ করি, অপমান করি। মজা করার নামে, ফানের নামে ফেসবুকে অজস্র কুৎসিত কথাবার্তা বলার পরে তাদের জনসম্মুখে হেয় করি, ছোট করি। এখানে কি অনন্ত জলিল ছোট হলেন, নাকি আমরা সবাই মিলে অনন্ত জলিল এবং তার স্ত্রীর কাছে ছোট হয়ে গেলাম, এই প্রশ্ন ফেসবুক ব্লগ ব্যবহারকারী লক্ষ মানুষের কাছে রইলো। প্রথম আলোর ফান ম্যাগাজিন বিভাগের একজনার নেয়া সাক্ষাতকারেও তাকে নোংরাভাবেই অপমান করা হয়েছে, প্রথম আলোর ঐ ফান ম্যাগাজিনের মজাবাদী মানসিকতার সাক্ষাতকার গ্রহণকারী যেন রাস্তায় দাঁড়িয়ে থাকা কোন ইতর ছেলে, যারা মেয়েদের দেখলেই ওড়না ধরে টানাহেচরা করে। ঠিক একই কায়দায় অনন্ত জলিলকেও অপমান করা হয়েছে, এই অপমানের দায় আমাদের সকলের উপরেই বর্তায়। সেই সাক্ষাতকারের পরে আজকে আনিসুল হক গরু মেরে জুতা দানের মত ক্ষমা প্রার্থণা করেছেন অনন্ত জলিলের কাছে। কিন্তু এখন আর ক্ষমা চেয়ে কি হবে? আর আনিসুল হকের ক্ষমা চাওয়াটাও যেন এক প্রথম আলো ব্যবসায়িক ধান্ধাবাজি, প্রথমে অপমান করুন, এরপরে ক্ষমা চান, দুই দিক দিয়েই পত্রিকার কাটতি। যারা অনন্ত জলিল এবং তার স্ত্রীকে জনসম্মুখে হেয় করেছেন, অপমান অপদস্থ করেছেন, তাদের সকলের প্রতি ঘৃণা জানাচ্ছি। সেই সাথে যারা ফেসবুক ব্লগে অজস্র নোংরামী করে একজন মানুষকে এই অপমানের দিকে ঠেলে দিয়েছেন, তাদের প্রতিও করুণা। যেই মজা, যেই ফান একজন মানুষকে এত বাজে ভাবে হেয় করে যে, সে তার স্ত্রীর সামনে জনসম্মুখে অপদস্থ হন, সেই ফান, সেই মজাবাদকেও জানাচ্ছি ঘৃণা।
নায়ক অনন্ত জলিলকে সস্ত্রীক অপদস্থ করার নোংরামী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।