আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- সময় - রথো রাফি
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক - ফারুক ওয়াসিফ
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয় - রাসেল ( ........)
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আমরা নতুন কোনভাবে বিডিআরের ইতিহাস পড়ব - রিফাত হাসান
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- রিফাত হাসানের 'ফাজলামীর সীমা' এবং ফুটনোটের গবাক্ষপথে রাজনীতির মারেফত দর্শন - ফারুক ওয়াসিফ
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- 'সামনে আসছে শুভ দিন'...কিন্ত কার জন্য? - ফারুক ওয়াসিফ
- আশার সমাধিতে আমরা অপেক্ষা করছি... - ফারুক ওয়াসিফ
- চমস্কির সাক্ষাতকার: আমি কোণঠাসা নই, আমাকে চালিত করে সংগ্রামী আশাবাদ - ফারুক ওয়াসিফ
- পরশুরামের কুঠার অথবা জিন্দা লাশের আয়ুষ্কাল - ফারুক ওয়াসিফ
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।

বাঙালি জাতীয়তাবাদের গণ্ডি কি বাংলাদেশেই সীমাবদ্ধ?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৮
সেকুলার বাঙালি জাতীয়তাবাদের জন্মভূমি পূর্ববাংলা। সেই পূর্ব বাংলা যা ১৯০৫ এ বঙ্গভঙ্গ সমর্থন করেছিল এবং পাকিস্তানের দাবি তুলেছিল। কারণ সেসময় সংখ্যাগরিষ্ঠ পূর্ববাঙ্গালিরা ভেবেছিল, যুক্ত বাংলায় তারা জমিদারি শোষণের অধীন, প্রতিযোগিতায় পিছিয়ে এবং ব্রাক্ষ্মণ্য দাপটের শিকার। ১৯০৫ সালে দেশভাগ হলে, ভারতীয় পণ্ডিত অশোক মিত্র মনে করেন, আর ৪৭-এর দেশভাগ হতো না।...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৬০বার পঠিত
ইসরায়েল: এই হাতলহীন তলোয়ারকে খাপে ঢোকাবে কে?
১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২১
গাজা: একটি পূর্বঘোষিত গণহত্যার বধ্যভূমি
গাধা যখন মোট বয়, তখনো যেমন গাধা, যখন বোঝা নামিয়ে রাখে তখনো সে গাধা। কথাটা ইসরায়েলের বেলাতেও সমান সত্য। যখন যুদ্ধে নামে আর যখন শান্তির কথা বলে, তখনো তা সমান আগ্রাসী।
গত শতকের ত্রিশ ও চল্লিশের দশকের কথা। ফিলিস্তিন তখন ব্রিটিশ দখলাধীন। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি খলিফার...
- ২৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৮২বার পঠিত
গাজা: একটি পূর্বঘোষিত গণহত্যার বধ্যভূমি
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১
অক্ষরগুলো বসাচ্ছি আর ভাবছি, অক্ষরপিছু কতটি মৃত্যু ঘটছে ফিলিস্তিনে, গাজায়? দশ-বিশ-এক শ বা এক হাজারেও কি তা কুলাবে? মাসের পর মাস তারা ভূমিতে বন্দী, পানি ও রুটি থেকে বঞ্চিত আর আকাশ থেকে আক্রান্ত হয়েছে। ক্ষুধা ও বিনা চিকিতসার মৃত্যুর পর এসেছে বিমান, ট্যাংক ও সৈন্যদের বোমা-গুলিতে মৃত্যু। ৪০ বছর ধরে...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৬৫বার পঠিত
'না' ভোট সমাচার: কে দেয় কে দেওয়ায়: শর্টহ্যান্ডে দশটি পয়েন্ট
২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
না ভোট প্রসঙ্গে এই চুটকিটি মনে পড়লো। এক লোক কুকুরের লেজে একটা পাইপ ঢুকিয়ে বসে আছে। তো লোক যায় পাশ দিয়ে আর হাসে। একজন তো বলেই ফেলে, আরে বোকা ওর লেজ কী আর সোজা হয়! লোকটির উত্তর: না ভাই, আমি লেজ সোজা করতে পাইপ ঢোকাইনি, পাইপ বাঁকা করার জন্যই লেজ...
- ৩০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩২বার পঠিত
মুক্তিযুদ্ধের অবদান কী কেবলই বাংলার মাটিতে নাইট্রোজেন দান? ধূলার পাহাড়ে আরো কিছু অশ্রুপাত
১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
'বাবা তোমার এই হাত যুদ্ধ করেছে, তোমার চোখ আমার দেশের মাটি গাছ পাখি দেখেছে। বাবা, আমি চোখে দেখি না। তুমি তো দেশ থেকে এসেছ, তুমি বল, আমার দেশ কি এখনও তেমন সবুজ, আমার মাটি কি এখনও তেমন সজল?'' সেই অন্ধ বৃদ্ধ তাঁর সন্তানের জন্য কাঁদেননি, কেঁদেছিলেন তাঁর শত্রুকবলিত দেশের শোকে।...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৮১বার পঠিত
মুম্বাই-সন্ত্রাসের নতুন সমীকরণ: আমাদের বিপদ যেখানে
০৭ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫
বোমা-বারুদের ধোঁয়া কেবল আতঙ্কের ছোঁয়াই লাগায়নি, সম্প্রদায়ে-সম্প্রদায়ে, রাষ্ট্রে-রাষ্ট্রে অবিশ্বাসেরও সংক্রমণ ঘটিয়েছে। ফলে সত্য জানা হয়ে পড়ছে আরও কঠিন। নয়-এগারোর ধাক্কা এখনো দুনিয়াবাসীর হাড্ডিতে বাজছে, মুম্বাইয়ের ধাক্কা যে কোথায় গিয়ে বাজে, সেটাই এখন দেখার অপো।
মুম্বাই-ঘটনাকে প্রধানত দেখা হচ্ছে জর্জ বুশ প্রবর্তিত ওয়ার অন টেররের দর্পণে। পাশ্চাত্য সভ্যতা বনাম মুসলিম সন্ত্রাসের ছকে...
- ৩৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪২বার পঠিত
ভারতের ৯/১১: পেছনে কারা, হোতা কারা? মোসাদ-সিআইএ-আইএসআই কানেকশন_মাইকেল চসুদোভস্কি
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
ইওরোপ ও আমেরিকার গণমাধ্যমের বিশ্বাস মুসলিম মৌলবাদীরাই মুম্বাই সন্ত্রাস ঘটিয়েছে। ‘সভ্যতার সংঘর্ষ’ তত্ত্বের দর্পণ দিয়ে তারা একে দেখছে ‘সভ্যতার বিরুদ্ধে জঙ্গি ইসলামের যুদ্ধ হিসেবে’। বহুসংখ্যক মানুষের নাটকীয় মৃত্যু পশ্চিমা বিশ্বে ইসলাম বিরোধিতাকে আরো জোরদার করেছে।
গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী ‘রহস্যময়’ আল কায়েদাই প্রধান শত্রু। সে মোতাবেক ‘সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ’ দিয়ে...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫৬বার পঠিত
ওয়ার অন টেররের ভারতাগমন এবং মুম্বাই সন্ত্রাসের রাজনৈতিক মাজেজা
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৭
গোলমালে মাথা ঘোরে বলে সবকেই গোল লাগে আর মালও খোয়া যায়। মুম্বাই সন্ত্রাসের পর এমন গোলমালই চারদিকে ঠাহর করা যাচ্ছে। ৯/১১ এর ধাক্কা এখনও দুনিয়াবাসীর হাড্ডিতে বাজছে, মুম্বাইয়ের ধাক্কা যে কোথায় গিয়ে বাজে, সেটা এখন দেখার অপেক্ষা।
প্রতিটি ঘটনারই একটা পটভূমি থাকে। মুম্বাই সন্ত্রাসও ঘটেছে বিশেষ একটা পটভূমিতে। এর কিছুদিন...
- ৪২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৭৯বার পঠিত
ভোটের আশায় ইয়ে হাতে করে বসে আছি...
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৭
নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েম হবার কথা। কিন্তু যখন নির্বাচনের এপারে ওপারে দুর্বৃত্ত রাজনীতির নবায়ন। অর্থাৎ নির্বাচন না হলে সিভিকো-কর্পোরেট-মিলিটারি তথা বিশ্বব্যাংকীয়-সেনাতন্ত্র কায়েম থাকা আর হলে বিশ্বব্যাংকীয় দুবৃত্ত রাজনীতির জামানা। তাহলে নির্বাচন হলো নরকের এক চুলা থেকে আরেক চুলার মাঝের দরজা। তা যদি হয়, তাহলে নির্বাচনের মাধ্যমে কীভাবে জনগণের শাসন...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩২বার পঠিত
উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৫
কিছুদিন আগেও জঙ্গিবাদের আছর লাগা দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের বিশেষ বদনাম জুটেছিল। ভবিতব্য কী, তা আজ নয় বোঝা যাবে কাল। আজকের পরিস্থিতিতে ভারতে জঙ্গিবাদী কার্যকলাপ নতুন চেহারায় হাজির হয়েছে। সেখানে কিছুদিন পরপরই ট্রেনে-মসজিদে, বাজারে বোমা ফাটছে। এর পেছনে রাতারাতি একটা খলনায়কও পাওয়া গিয়েছিল। তার নাম 'মুসলিম জঙ্গি’। কিন্তু ঘটনার...
- ৪৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১২২বার পঠিত




