গত ১০ ই জুলাই সপ্তাহিক blitjব্লিত্জ নামক একটি ইংলিশ ট্যাবলয়েড পত্রিকায় এই শিরোনামে Attempts to salvage rapist teacher in Bangladesh খবর প্রকাশিত হয় ,যা দেশের মিডিয়ায় প্রকাশিত হয় নি .ওই রিপোর্ট টি তে প্রকাশিত উল্লেখযোগ্য অংশটুকু হাইলাইট করছি ,নাহলে পোস্টের কলেবর বড় হয়ে যাবে .
সরকারের প্রভাবশালী মহল এবং সরকারী দল ধর্ষক পরিমলের পক্ষে লবিং করে যাচ্ছে .এবং আইন শৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারকৃত অপরাধীকে জিজ্ঞাসাবাদ না করতে বলা হয়েছে . এবং মিডিয়ার এই খবর নিভানোর জন্য ভিকারুননিসার কিছু শিক্ষককে সরকারী দল ব্যবহার করছে , যারা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছিলেন .
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপর যৌননির্যাতনের বিপক্ষে সরকারকে পদক্ষেপ নিতে আহবান করেছে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ .
কিন্তু অভিভাবক ও নির্যাতিত ছাত্রীর এই ধরনের অভিযোগ সত্বে ও , সরকার ভিকারুননিসা স্কুল ও কলেজের পরিমল ও অন্যান্য অভিযুক্ত শিক্ষকের প্রতি কোনো ব্যবস্থা নিতে অনিচ্ছুক .
৯ জুলাই রাত্রে সরকার দলীয় ছাত্র সংগঠনের কয়েকজন প্রভাবশালী সদস্য , ফল ও ফাস্টফুড নিয়ে পরিমলের সাথে ডিবি পুলিশের কার্যালয়ে মিলিত হন . পরিমল ছাত্রলীগের ওই সদস্যদের সাথে এক ঘন্টা খোস গল্পে কাটায় ডিবি কার্যালয়ে .
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান সপ্তাহিক ব্লিতজকে . উচ্চমহল থেকে পরিমল জয়্দারের সাথে যথাযথ সম্মানের সহিত বআচরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে .
উপরোক্ত নির্দেশের কারণে এই লোকটির সুস্পষ্ট অপরাধের অভিযোগ থাকা সত্বে ও আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না .ওই কর্মকর্তা আরো জানান , ৫ দিনের রিমান্ডের মাধ্যমে পরিমল কিছু না স্বীকার করলে ও তাকে নতুন করে আর রিমান্ডে আনা হবে না .
উপরোক্ত রিপোর্টের মাধ্যমে আমরা দেখলাম রাষ্ট্র একজন ধর্ষকের সাথে কি রকম জামাই আদরের খাতির চলছে। তবে সুখের কথা আজ হুসনেয়ারার পতন হয়েছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


