রাজধানী ও আশপাশে একটি সংঘবদ্ধ সুন্দরী তরুনী চক্র নানা কৌশলে প্রতরণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
তাদের মধ্যে কোন কোন তরুণী কোটিপতি হয়েছে।তাদের অনেকের দামি ফ্লাট ও গাড়ী রয়েছে। তাদের বিলাশ বিলাশবহুল জীবন-যাপন বিত্তবানদেরও হার মানায়। এই সুন্দরী চক্রের টাগের্ট শিল্পপতি, ব্যবসায়ী , ডাক্তার ও পুলিশের দূর্নীতিবাজ কর্মকতা, শীর্ষ ব্যাংক লসহ বিভিন্ন পেশার ধনাঢ্যরা । এই সুন্দরী চক্রের কয়েকজন দায়িত্ব থাকে রাজধানীর প্রতিটি পাড়া -মহল্লা ও অভিজাত এলাকায় এবং ঢাকার বাইরের শহর এলাকার সেইসব পরিবার যাদের স্বামী ও ছেলে-মেয়ে বিদেশে থাকে । এসব পরিবারকে খুজে বের করে সুন্দরীরা কিভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, তার চাঙ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এই ধরণের প্রতারণারাকারী চক্রের অন্যতম হোতা সুন্দরী তরুণী পাখি তার দুই সহযোগী নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে।
তারা প্রতারণার সকল তথ্য প্রকাশ করে দেয়। পাখি পুলিশকে জানায় তাকে নায়িকা বানানোর কথা বলে এক ব্যক্তি ঢাকায় নিয়ে আসে এবং নায়িকার চেয়ে সহজে কেটিপতি হওয়ার এই প্রতরণার ব্যবসায় নামিয়ে দেয়। রাজধানীর কয়েকজন চিকিৎসক, পুলিশ ,ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তি এইসব সুন্দরী তরুণীদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছে।
তাই সাবধান সুন্দরী চক্র থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

