অনেক আগের কথা।দুই সন্নাসী এক পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুজনেই মৌণ,প্রয়োজন ছাড়া কথা বলেন না।একে সন্নাসী, তার ওপর দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত। কথা হবার সম্ভাবণা যা ছিলো ক্লান্তি ক্ষুধা সে সম্ভাবনাও ক্ষীণ করে দিলো। হাঁটতে হাঁটতে সামনে নদী পড়লো।আশে পাশে কোন খেয়াও নাই ।এমন সময় তাঁরা দেখলেন একজন রমনী নদীর পাড়ে বসে কাঁদছেন।
কথা বলে জানা গেলো,ঐ রমণী নদীর ওপাড়ে যাবেন খেয়াও নেই আশেপাশে,এদিকে সন্ধ্যা ঘণিয়ে আসছে।ওপাড়ে তার বাড়ী।যাওয়াও জরূরী।উপায় না পেয়ে সে কাঁদছে।
প্রথম সন্নাসী বললেন,"আয়, আমার কাঁধে ওঠ্ আমি পাড় করে দি"
দ্বিতীয় সন্নাসী আপত্তি সূচক অভিব্যাক্তি দিলেও মুখে কিছু বললেন না।
প্রথম সন্নাসী কাঁধে নিয়ে সাঁতরে পার করে দিলেন।এরপর রমণী ধন্যবাদ জানিয়ে বাড়ীর পথে আর সন্নাসী দুজন আরেক রাস্তায় গন্তব্যহীন পথে ফের হাঁটা শুরু করলেন।এভাবে দশ বারো ক্রোশ হাঁটার পর দ্বিতীয় সন্নাসী প্রথম সন্নাসীকে শুধোলেন,"যাই বলুন গুরুজি,ও মহিলা কে বহন করে কাজটা ভালো করেন নি,আমাদের নারীদের স্পর্শ করা বারণ,আপনার শুদ্ধি করতে হবে"
জবাবে প্রথম সন্নাসী বল্লেন,"ভ্রাত: আমি ঐ রমনী কে ঐ খানে স্কন্ধে তুলে নদীর পাড়েই রেখে এসেছি,আর তুমি তাঁকে এখনও বহন করছো,পাপ কার বেশী?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



