বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বি এন পি'র সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী ভারতের প্রাইভেট সংবাদ সংস্থা সি এন এন-আই বি এন'র বিরুদ্ধে একটি মার্কিন আদালতে ১০ কোটি ডলার বা প্রায় ৭০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। সালাহ উদ্দিন কাদের চৌধুরি সাংবাদিকদের জানিয়েছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে একটি মামলা দায়ের করেছি এবং আমার লিগ্যাল এটর্নী মার্টিন ব্রাদারকে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। তিনি বলেন, ভারতের এই প্রাইভেট টিভি চ্যানেল ভারতের গোয়েন্দা সূত্রের উদ্বৃতি দিয়ে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে যে বিডিআরের বিদ্রোহ আমার ও জামায়াতে ইসলামীর মাধ্যমে এবং অর্থায়নে সংঘটিত হয়েছিল। এই সংবাদ বিশ্বে আমার ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে জনাব চৌধুরি মন্তব্য করেন। সি এন এন-আই বি এন বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টায় নিয়োজিত বলে তিনি অভিযোগ করেন। এ সম্পর্কিত আরো খবরের জন্য এখানে ক্লিক করুন।
ভারতের সি এন এন-আই বি এন'র বিরুদ্ধে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১০ কোটি ডলার মূল্যের মানহানির মামলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।