মাননীয় বাণিজ্য মন্ত্রির কাছে প্রশ্ন ,তাহলে জেএমবি কি ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শের অনুসারী ?!
১২ ই মার্চ, ২০০৯ রাত ৮:০৪
পিলখানা ট্র্যাজেডীর ব্যপারে মির্যা আজম এবং নানকের রহস্যময় ভূমিকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চরম অযোগ্যতা প্রমাণিত হওয়ার পর খেলার মাঠ থেকে প্রধানমন্ত্রী এই তিন জনকে সাময়িকভাবে তুলে নেন । এই তিন জনের স্থানে নতুন প্লেয়ার হিসেবে মাঠে নামেন সাবেক সেনা কর্মকর্তা, সুঠাম দেহের অধিকারী , বাণিজ্যমন্ত্রী ফারুখ খান । তিনি মাঠে নামেন নতুন উদ্যম নিয়ে , অনেক বেশী এনার্জী নিয়ে । পেছনের শক্তির পরামর্শে তাকে খেলায় ষ্ট্রাইকার হিসেবে নিযুক্ত করে সর্বদা ওফেনসিভ খেলার নির্দেশনা দেয়া হয় ।
পিলখানা ষ্ট্র্যাজেডীর পর থেকে সরকারের ভূমিকা বিশ্লেষণ করলে ঠিক এই চিত্রই প্রতীয়মান হবে নি:সন্দেহে । ঘটনার পর যখন সককারের অন্যান্য মন্ত্রী নিশ্চুপ বা সতর্ক মন্তব্য করছিলেন ঠিক তখনি বাণিজ্য মন্ত্রী পিলখানা নৃশংসতার সাথে যুদ্ধাপরাধীদের সম্পৃক্ততা এবং পরোক্ষভাবে বিএনপি- জামাতের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে তিনি দর্শকদেরকে জানান দিলেন যে ওফেনসিভ খেলার জন্য তিনি আদিষ্ট হয়েছেন । আজ তিনি যে মন্তব্য করেছেন তাতে সবার কাছেই সুস্পষ্ট হয়ে গেছে যে তিনি দর্শদের মন:পুত খেলা উপহার দিতে পারবেন না । তিনি পেছনের শক্তির ইশারায় এক ধরনের পাতানো খেলাই খেলবেন ।
তেহরান বাংলা রেডিও-র ওয়েব সাইটে আজ যখন দেখলাম বানিজ্যমন্ত্রি বলেছেন পিলখানা হত্যাকন্ডের সাথে জেএমবি'র সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে ,ঠিক তখনি বিডি নিউজ ২৪ ডট কমের একটি খবর আমার দৃষ্টি আকর্ষন করেছে । খবরটিতে বলা হয়েছে , র্যাব পিলখানা হত্যাকান্ড ঘটনায় প্রাথমিক ভাবে ১২ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে । বিডি নিউজের এই খবরে ১২ জনের নামের যে তালিকা দেয়া হয়েছে তাতে পঞ্চম ব্যাক্তির নাম হচ্ছে সিপাহী জয়ন্ত কুমার সরকার । স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন আসে সিপাহী জয়ন্ত কুমার কেন জেএমবি'র কিলিং ফোর্সে যোগ দিলেন । তাহলে জেএমবি কি ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শে বিশ্বাসী ? মাননীয় বানিজ্যমন্ত্রীই এর ভালো উত্তর দিতে পারবেন । কারণ তিনি ঘটনার পরই (তদন্তের আগেই) জেনে গেছেন কারা এর সাথে জড়িত ।!
এখানে আরেকটি প্রশ্ন জাগতে পারে , জনগণ বা খেলার দর্শকরা এ পর্যন্ত জেনে আসছেন জেএমবি একটি উগ্র ইসলামী দল যারা ভয়ংকর সন্ত্রাসীও বঠে । ফলে তারা স্বাভাবিকভাবেই বাম নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে কাজ করে । সেনা বাহিনী বা বিডিআরের প্রতি তাদের কোন ক্ষোভ থাকার কোর কারণ নেই । সেনা বাহিনী বা বিডিআর যদি কখনো তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে তাহলে তা করেছে সরকারের আদেশ মান্য করার জন্যেই । তাহলে জেএমবি কেন সেনা অফিসারদেরকে এভাবে হত্যা করলো ? তারা তার আগের দিন কেন তা করে নি ?
কাজেই বর্তমান খেলার কোচ মাননীয় প্রধানমন্ত্রীকে খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে , কারণ এবারের খেলা সরকারী দল বনাম বিরোধী দল নয় । এবারের খেলা হচ্ছে সরকার বনাম সেনাবাহিনী । কাজেই সরকারী দলের খেলোয়াড়রা বিশেষ করে ষ্ট্রাইকার যদি কোচের চেয়ে অন্য কোন শক্তির নির্দেশনাকে বেশি গুরুত্ব দেয় তাহলে যে অনাকাংখিত ফল বয়ে আসবে তাতে কোচই বলির পাঠায় পরিণত হবে । জনগণ বা দর্শকরা কিন্তু এ ধরণের পরিস্থিতি তৈরী হোক তা মোটেও কামনা করে না । খেলার কোচ অপমানিত কিংবা বিপদগ্রস্থ হোক দর্শকরা তা চায় না ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ রাত ৮:২৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
>> জেএমবি ১৭ আগস্টের আগে বোমা ফাটায়নি ক্যান?
>সেনা বাহিনী বা বিডিআর যদি কখনো তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে তাহলে তা করেছে সরকারের আদেশ মান্য করার জন্যেই ।
>> যে বিচারক গুলাকে বোমা মেরে হত্যা করা হয়েছিল, তাদের কি দোষ ছিল? তারা তো সরকারের আদেশ মান্য করার জন্যেই "তাগুতি" আইনে বিচার করত?
তীব্র মগবাজারী গন্ধ পাওয়া যাচ্ছে।
রাজনীতিক বলেছেন:
পত্রিকায় দেখলাম এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগের একজন নেতা গ্রেফতার হয়েছে। তাহলে তিনি কি জেএমবির সাথে জড়িত ? অবশ্য আওয়ামী লীগ নেতা মীর্জা আজম যেহেতু জেএমবি নেতা শায়খ আঃ রহমানের শালা তাই জেএমবির সাথে আঃলীগের সম্পর্ক থাকা স্বাভাবিক।
সোনার বাংলা বলেছেন:
তারে নিয়োগ দিয়েছে মাত্র এক রাতে আগে এর মধ্যেই সে স্বপনে
ওহি পাইয়া গেছে!
মালানা ফারুক যে আগা গোড়ায় একটা আবালের নাতি তা সে প্রমান
করলো। তার নিয়োগেই বুঝতে পারতেছিলাম যে গোবর দিয়ে গু ঢাকার ব্যবস্হা হইতেছে।
সঠিক তদন্ত বাংলাদেশে হবে না।
সত্যেন্দ্র ছাতু বলেছেন:
মগবাজারের লুকজন মুতের পানি দিয়া গুয়ের দাগ ধোয়ার যে তিব্র চেষ্টা কইরাই যাইতেছে কইরাই যাইতেছে, তা সঠিক। ুটকির চামড়া বাচানের লাইগ্যা এইসব করা ফরজ।
সত্যেন্দ্র ছাতু বলেছেন:
আচ্ছা রেডিও তেহরানে যারা কাজ করেন তারা কি সবাই মগবাজারের পক্ষ থেকে গেছেন নাকি দুয়েক্টা আদমসন্তানও আছে?
দ্বীপবালক বলেছেন:
জে, এম, বি ভাল ধর্মনিরপেক্ষতাবাদী (!) গোষ্ঠি, কারন হেগো নেতা ধর্মনিরপেক্ষতাবাদীদের এক নেতার বোন জামাই।
রাফা বলেছেন:
আমার তো মনে হয় ঘটনার সব কিছু আপনিই ভালো জানেন।আপনাকেই অনুসন্ধান কমিটির প্রধান নিযুক্ত করা উচিত, কি বলে
alam বলেছেন:
[+]
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















সাপ নিয়ে যারা খেলছে ভবিষ্যতই বলে দিবে তাদের কপালে কি আছে।