somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূত্রের গরমিল

১১ ই মে, ২০০৬ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অশরিরী বাতাসে ভর করেই যেন
প্রশ্নটা আছড়ে পড়লো
মগজের দক্ষিন বলয়ে
আ-আমি আর এর কি জবাব দেবো
এড়িয়ে যেতে চাইলাম সবিনয়ে...

আচ্ছা, আমরা কি সত্যিই সভ্য?
কিন্তু - কিন্তু পারলাম না
বাঁচতে পারলাম না প্রশ্ন নামক
সে অদৃশ্য চাবুকের কষাঘাত হতে।

দৃষ্টি প্রসারণে যখন পৃথিবীকে দেখি
দেখি-প্রাগৈতিহাসিক অন্ধকার
যুগের ন্যায় আমরা আবার
নেংটি পরতে শুরু করেছি
পাথর যুগ কিংবা তারও আগে পরের মতো
কে কাকে জন্ম দিলাম
কার জরায়ুতে কে জন্মালাম
সে হিসেব যেন গৌণ হতে শুরু করেছে।

আমি দুচোখ বুজে আল-জাবেরের
গাণিতিক সূত্র ভাবতে চেষ্টা করলাম,
কিন্তু ড্রেন, ডষ্টিবিন আর লাশ ঘরের
গলিত পচা অন্ধকার থেকে ভেসে আসা
কচি কন্ঠগুলো তা আর হতে দিল না
পৃথিবী দেখার সমস্ত দরজা জানালা
বন্ধ করে দিলাম!

তবুও একবিংশ শতাব্দির এই প্রভাতে
টাইগ্রীস-ইউফ্রেটিস কুলে...
পামীরের পাদদেশে...
আধুনিক আন্দামান, গুয়ান্টামোর
নিকষ আঁধারে...
সভ্যতার এ কোন উৎসব (?)

হাওয়াই জাহাজের শব্দে শিশুরা
বেরিয়ে এসেছিল আনন্দের উঠোনে
ঐ সুনীল আকাশের উড়ন্ত স্বপ্নীল পাখি দেখবে
পাখি কিশলয় নয়,
ঠোঁটে করে নিয়ে এলো অগি্নগোলক
খুলি আর পাঁজরের হাড়গুলো পাথরের
আড়ালে লুকিয়ে গেলো
ওরা বুঝতে পারেনি কি হলো ? কেন হলো ?
শুধু হারিয়ে গেল নীরবে
পৃথিবীর এ সভ্য(?) অন্ধকার থেকে
কোন এক আলোকিত জগতে...

01.05.2003,
আল-মদীনাহ আল-মুনওরাহ্ ,সউদী আরব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×