অনেকেই বলে থাকেন - ১৫ বছরের তথাকথিত গণতন্ত্র আমাদের ডুবিয়েছে এবং এই ধরনের পরিস্থিতি এমন দুর্বল গণতন্ত্রেরই ফসল। কিন্তু সত্যি কি তাই? বিরোধী মনোভাব থাকলেও সবাই বিনাবাক্য ব্যয়ে নিশ্চই স্বীকার করবেন যে দেশ স্বৈরাচারী এরশাদ সরকারের পর অনেকদুর এগিয়েছে। যদিও কেউ কেউ বলে থাকেন - সুষ্ঠু পরিবেশ থাকলে আরো বেশী এগুতো। কথা সত্য!! তবুও তো এগিয়েছে। অন্যদিকে স্বৈরাচারী সরকারের কারনে দেশ পিছিয়ে যাওয়ার আশংকায় থাকে। আমি এখনও বলবোনা বর্তমান অন্তর্বতী সরকার স্বৈরাচারে পরিণত হতে পারে। কিন্তু যদি তারা নিজেদের দৃঢ় না রাখতে পারে তবে আরেকটি দৈত্যে পরিণত হবে। দৃঢ়তার ভিত্তি হতে হবে দেশপ্রেম, নির্লোভতা, সততা, ন্যায়পরায়নতা ইত্যাদি। যদি এসব তারা পূর্ণ করতে পারে তবে তারা হয়তো দেশের মানুষের ভালোবাসা পাবে নয়তো তাদের জন্য খোলা রবে ইতিহাসের আস্তাকুঁড়। ক্রিকেটে যেমন একই রকম শটে ব্যাটসম্যান রান পেলে হয় চমৎকার শট, আর আউট হলে হয় দায়িত্বহীন। তো মুখ্য হলো সফলতা। দেশের একজন সাধরণ নাগরিক হিসেবে চাইব এনারা সফল হোন। কিন্তু হাসিনা, খালেদাকে নির্বাসনে দিয়ে এই অন্তর্বতী সরকার তাদের ক্ষমতার মোহকেই প্রকাশ করেছে বলে আমার মনে হয়। এবং এই প্রকাশটা আমার কাছে কেন যেন নগ্ন মনে হয়।
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।