জন ডেনভারের প্রথম গান শুনি country Road; শুনে তার মোহে পড়ে যাই। এবং আমার ক্যাসেট র্যাকে একে একে তার এলবামের ক্যাসেটে পূর্ণ হতে থাকে যদিও মার্ক টোয়েনীয় কায়দায় সেসব লোপাট হয়ে গিয়েছিল। তার গাওয়া গান গুলোর সহজ সরলতা আর মনোমুগ্ধকর আবেগী ছোঁয়া আমাকে অভিভূত করত। তাঁর This Old Guitar শুনে এতটাই অভিভূত হয়ে পড়ি যে, গীটার শেখার ইচ্ছা মনে দানা বেঁধে ওঠে।
গীটার শিখার পাঠ নিতে শুরু করার পর রোমান্টিক ভাবনায় ছেঁয়ে যেতে থাকে মন। শুরু হলো আমার সাধনা - কিন্তু অল্প কয়েকদিন যেতেই আমার আদুরে আঙুলগুলো বেঁকে বসতে চাইলো, ফ্রেটের মধ্যে নিষ্পাপ আঙুলগুলোর আত্মাহুতির বেদনার সাথে প্রতিবেশীদের কর্ণগহ্বরের অনুদিত আর্তনাদ আমাকে ভাবিয়ে তুলল। অন্যদের কথা কি বলবো, নিজেই তো বিতিকিচ্ছিরি শব্দে ত্যক্ত হয়েছিলাম। তখন, আমার এক গীটারিষ্ট বন্ধু বললো, এক কাজ কর - টিভি খুলে সাউন্ড জোরে দিয়ে প্র্যাকটিস করবি। আস্তে আস্তে যখন আঙুলগুলোর খোলস বদলে গেল একদিন বন্ধুর দেয়া কর্ডসহ দেয়া লিরিকস দেখে দেখে বাজাতে পারলাম গাইতে গাইতে। আমার প্রথম গান গাওয়া গীটার বাজিয়ে - হ্যাপী আখন্দের ‘ আবার এলো যে সন্ধ্যা‘’। স্বপ্ন সত্য হওয়া কাকে বলে সেদিন বুঝেছিলাম।
তখন আমার উনিশে হৃদয়ে সদ্য কাঁপুনি ধরছে। অবোধ্য হাহাকারে দিনগুলো কেটেছে রঙীন চোখে। হাতে গীটার। মনের সুর গীটারে অনুদিত করার প্রানান্ত প্রয়াস। সুরের মোহনায় সোলসের কালজয়ী সে গানগুলো তখন আমার গীটারে সাজানোর কত চেষ্টা করেছি! এরমধ্যে একদিন এক বন্ধুর কাছে পেলাম ডেনভারের গানের লিরিক্স ও কর্ড। বাজালাম This Old Guitar - তখনকার সে অনুভুতি ভোলার নয়। গানের কথাগুলো - আহা! যদি সত্যিই তার মতোন এমন চমৎকার গাইতে পারতাম! যদি তাঁর গাওয়া গানগুলোর মত শুধু একটি গানও লিখতে পারতাম!!! Leaving on a jet plane ছিলো আরেক অনবদ্য সৃষ্টি। তাঁর শেষযাত্রার কথাই যেন বলে গেছেন এ মহান শিল্পী এই গানে।
আলোচিত ব্লগ
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।