পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়িতে আবারও গত কয়েকদিন ধরে পাহাড়ী এবং বাঙালীদের মধ্যে সংঘাতে ঘটনা ঘটছে। সাজেকের গঙ্গারামমুখ এলাকায় নবগঠিত সাজেক নারী কমিটির নামের একটি সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘাতে এই পর্বের শুরু। সাইনবোর্ড লাগানো জাযগাটিকে বাঙালীরা নিজেদের জায়গা দাবী করে আর পাহাড়ীরা দাবী করে নিজেদের। এই নিয়ে শুরু হামলা,অবরোধ,আগুন,লুটপাট,ভাংচুর আর নোংরা সাম্প্রদায়িকতা।
ফলে যা যা ঘটেছে -------------(সবটাই অভিযোগ)---:
পাহাড়ীদের অভিযোগ--
১.সাজেকে পাহাড়ীদের ভূমি দখল করে নিচ্ছে বাঙালীরা,ফলে বিপন্ন বোধ করা পাহাড়ীরা আন্দোলন শুরু করে।
২.সেনাবাহিনী এবং সেটেলারদের হাতে সাজেকের কয়েকজন পাহাড়ী নির্যাতিত হওয়ায় তারা অবরোধ ডেকেছে।
৩.বাঘাইছড়ি এবং বাঘাইহাটে বাঙালী সেটেলারদের হাতে ৮জন পাহাড়ী আহত হয়েছে।
৪.পাহাড়ীদের ভূমি থেকে উৎখাত করার চক্রান্ত চলছে।
৫.বাঘাইহাট স্কুলের শিক্ষার্থীদের বাঙালীরা দিনভর আটকে রেখেছে।
বাঙালীদের অভিযোগ-
১.সাজেক এলাকায় প্রায়ই বাঙালীদের উপর হামলা নির্যাতন করা হয়,কয়েকদিন আগেও দুইজন বাঙালীতে হত্যা করা হয়েছে।
২.সম্মেলনে যাওয়ার সময় বাঙালী ছাত্র পরিষদ নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলায় ৮/১০জন আহত হযেছে।
৩.১৮ একর তামাক বাগান কেটে নষ্ট করে দিয়েছে,পুড়িয়ে দিযেছে তিনটি আসবাবপত্রের দোকান।
৪.সবকিছুর জন্য দায়ী ইউপিডিএফ।
৫.পাহাড়ী সন্ত্রাসীদের হাতে জিম্মি জীবন।
......................................................................................
এইসব পাল্টাপাল্টি অভিযোগ আর নানা মেরুকরণে আবার ঘোলা হচ্ছে পাহাড়ের রাজনীতি। কিছু সত্য,কিছু মিথ্যা এবং কিছূ অর্ধসত্য নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে পত্রিকাগুলোতে। উত্তপ্ত হচ্ছে পাহাড়ের রাজনীতি।
জেএসএস বলছে,সবকিছুর জন্য দায়ী পার্বত্য মন্ত্রী দীপংকর তালুকদার। তারা গত সোমবার রাঙামাটিতে সমাবেশ করে তাকে মদ্যপ.কুলাঙ্গার,মাতাল বলেছে। তার পদত্যাগও দাবী করেছে। অন্যদিকে এই কটুক্তির প্রতিবাদে গত মঙ্গলবার রাঙামাটি শহরে মিছিল করেছে আওয়ামী লীগ।
সর্বশেষ খবর,বাঘাইছড়ি আপাতঃ শান্ত। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।
পাহাড়ীদের ভূমি দখল করা উচিত নয় কারোই
আবার বাঙালীরাও যেনো নিজেদের বিপন্ন বোধ না করতে হয়
সশস্ত্র সকল গ্রুপকেই নিয়ন্ত্রন করতে হবে
................................................................
পাহাড়ী-বাঙালী হাতে হাতে ধরে এগিয়ে যেতে হবে সামনে দিকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


