somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ জাদুঘর ইসলামী ব্যাংকের অনুদান ফেরত দিচ্ছে

২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি


মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ড ইসলামী ব্যাংকের দেওয়া অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধবিরোধীদের অর্থে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হতে পারে না।’

একই মত পোষণ করেন জাদুঘরের আরেক ট্রাস্টি আক্কু চৌধুরীও। এ ব্যাপারে তারা দু’এক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান।

আর ৩৫টি ব্যাংকের মতো ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ও অনুদান হিসেবে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’-এর স্থায়ী ভবন তৈরিতে ৫০ লাখ টাকা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধবিরোধী ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ ব্যাংক থেকে এ কাজে অর্থ নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এ নিয়ে প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে।

প্রধানমন্ত্রীর কাছে ইসলামী ব্যাংকের চেক প্রদানের সংবাদটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি এই অনুদানের গ্রহণযোগ্যতা নিয়ে অনুসন্ধানে নামার পর জাদুঘরের ট্রাস্টিরা এ টাকা ফেরত দেওয়ার তড়িঘড়ি সিদ্ধান্ত নেন।

গত ১৬ আগস্ট ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৫০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকও উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আশিক আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর এক বৈঠকে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন তৈরিতে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের মাধ্যমে ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়েই গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান।’

এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন তৈরির জন্য মোট ২৩ কোটি ৬০ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ইসলামী ব্যাংকও এ তালিকায় ঢুকে পড়েছে। তবে কোনো মতেই তাদের টাকা নেওয়া হবে না।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য আক্কু চৌধুরী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘রাজাকারের টাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হতে পারে না। আমরা দুই এক দিনের মধ্যে এ বিষয়ে আমাদের অবস্থান লিখিত আকারে প্রকাশ করব।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্যই জামায়াতে ইসলামীর প্রভাবশালী জ্যেষ্ঠ সদস্য। তাদের অনেকের বিরুদ্ধেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতার অভিযোগ রয়েছে। এছাড়া ব্যাংকটির বিরুদ্ধে যুদ্ধপরাধীদের সহায়তা করা, জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগের তদন্ত চলছে। এছাড়া এ ব্যাংকের অধিকাংশ কর্মীই জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত। এরা তাদের ব্যবসা-বাণিজ্যের জন্য ইসলামী ব্যাংক থেকে আর্থিক পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন।

সম্প্রতি দেশে যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় নানাভাবে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছে জামায়াতে ইসলামী। মিডিয়ায় তাদের বিজ্ঞাপন প্রচারও আগের চাইতে বাড়িয়ে দিয়েছে।

এছাড়া, দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের মুনাফা সর্বাধিক হলেও মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি প্রকল্পে তাদের অনুদান সে তুলনায় খুবই সামান্য। কয়েকটি ছোট ব্যাংক এ তহবিলে অনুদান হিসেবে এক কোটির টাকারও বেশি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×