উইকিলিকস-এর তথ্য বোমার জবাবে ধর্ষণ মামলা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উইলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ-এর নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলো মার্কিন প্রশাসন। আর এই অভিযোগের ভিত্তিতে সুইডেনে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিলো। কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে সুইডেন প্রসিকিউশন অথরিটি। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ধর্ষণের অভিযোগে ২০ আগস্ট শুক্রবার অ্যাসেঞ্জ-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিলো। কিন্তু তথ্য প্রমাণের অভাবে তার বিরুদ্ধে এই অভিযোগটি আর খাটেনি।
জানা গেছে, আফগানিস্তান যুদ্ধ বিষয়ক মার্কিন গোপন সামরিক তথ্য ইন্টারনেটে প্রকাশ করে দেয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্র সরকারের কোপানলে পড়েন। কারণ মার্কিন সরকার উইকিলিস এর তথ্য নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায়।
জানা গেছে, আফগান যুদ্ধ বিষয়ক মার্কিন প্রশাসনের প্রায় ৭৫,০০০ স্পর্শকাতর সামরিক ফাইল উইকিলিকস অনলাইনে ছেড়ে দেয়।
বলা হয়ে থাকে, উইকিলিকস অনেকটা অনলাইন জ্ঞানকোষ ইউকিপিডিয়ার আদলেই তৈরি, তবে এ প্রতিষ্ঠানটি কেবল গোপন তথ্যাবলী নিয়েই কাজ করে। যে কোনো গোপন তথ্য উইকিলিকস সাইট কর্তৃপক্ষের নজরে কেউ আনতে সক্ষম হলেই সেই তথ্য তারা সূত্র গোপন রেখেই প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে তারা কেবল তথ্যটি সঠিক কি না সেটি যাচাই করে নেয়।
ধর্ষণ মামলা বিষয়ে অ্যাসেঞ্জ টুইটার বার্তায় জানিয়েছেন এটা তাকে স্রেফ হেয় করার জন্যই করা হয়েছে। সুইডেন প্রসিকিউশন অথরিটির প্রধান আইনজীবি ইভা ফিন জানিয়েছেন, অ্যাসেঞ্জকে গ্রেপ্তার করার মতো কোনো তথ্যই পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পেন্টাগনের নিষেধ সত্তে¡ও উইকিলিকস নাকি আফগানিস্তান যুদ্ধ বিষয়ে আরো ১৫ হাজার মার্কিন গোয়েন্দা দলিল প্রকাশ করবে।
তবে, অ্যাসেঞ্জ বর্তমানে কোথায় অবস্থান করছেন সে বিষয়টি গোপন আছে। কিন্তু গত সপ্তাহে তিনি সুইডেন থেকে উইলিকসির পক্ষে তার বক্তব্য জানিয়েছিলেন।
এদিকে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের অভিমত, উইকিলিক এর এই তথ্য প্রকাশ আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দাদের জন্য ঝুঁকি তৈরি করবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।