কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= চঞ্চল মন তোমারি অপেক্ষায়

১৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:০২

শেয়ারঃ
0 0 0




একদিন তুমি ছিলে অন্ধত্বপ্রিয়দের একজন
রক্তের উৎকট দুর্গন্ধ আর দুহিতার আত্মচিৎকার
মাটির পুতুলে নিহত প্রাণ এবং পবিত্র ভূমির জৌলুস;
অজানার ভয়ে আতংকিত প্রতিটি দিন-রাত; তবু
এই আবর্জনার আড়াল ফুঁড়ে বেরিয়ে আসতো
তোমার নির্লজ্জ অহংকার; হিংস্র ঐতিহ্য প্রীতি।

তারপর আকাশের বুক ফেটে নেমে এলো আলো
যার যা ছিল আলোক-ধারণে ঘটি-বাটি-গোলা
সে-ই নিল দু'হাতে কুড়িয়ে যত ঐশী নির্যাস।
তুমি উঠে এলে, সম্মানিত হলে, মুকুটে মুকুটে সুন্দর
বিমুগ্ধ বিশ্ব-চরাচর খুঁজে পেল গন্তব্য পথের দিশারী
সহস্রাব্দ থেকে বিচ্ছুরিত রশ্মি ছোটে ধ্বংস পূর্ব ক্ষণে।

আধারগুলোর অধিকাংশই এখন ফুটো হয়ে আছে
মরমে বিদগ্ধ মন কাঁদে সন্ধ্যার আলো-ছায়ায়,
কোথায় সেদিন; কোথায় সুদিন; প্রতিবাদী প্রতিদিন
আমরা চলছি পরিচয় ভুলে কোন সে অলীক মায়ায়।

ধারকেরা এখন অপেক্ষমান চমৎকারের, আমিও হতে চাই চমৎকৃত
কর্মবিমুখ পাটকাঠিতে ঝুলে আছে নামের সমূহ নামীয় ফলক,
স্বপ্নেরা ক্লান্ত এখন বিষণ্ন চোখে চোখে; অপুষ্ঠি তাদের শরীরে মনে
যুগের হায়েনার পিপাসার্ত হলে এখানেই দেখে রক্ত-ঝলক।

কালের কালিমা মুছে তুমি জেগে উঠবে একদিন; আমি নিশ্চিত
সেদিনের অপেক্ষায় রৌদ্রতপ্ত দাহে আর কাঠিন্য শিলায়,
প্রান্তরে-বনান্তরের নির্জনতায়, স্রোতের বিপরীতে শীষার বাঁধ নির্মাণে
জীবনের তরে আমৃতু্য সাধনায়; আমি চঞ্চল তোমারি অপেক্ষায়!

16.08.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য [link|http://www.omsakthi.org/cards2/gfx/muslim_skyarch.jpg|K

 

প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৬ রাত ২:২১
ভাসমান বলেছেন: মন ছুয়ে গেল আপনার কবিতা। ধন্যবাদ।
২. ১৭ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:৪৯
অতিথি বলেছেন: হ্যাঁ, মনে সংকল্প থাকলে শেকড়ের সন্ধান একদিন মিলবেই।
ভালো লাগলো পড়ে।
৩. ১৯ শে আগস্ট, ২০০৬ রাত ১২:৫৩
অতিথি বলেছেন: ধন্যবাদ ভাসমান এবং শেখ জলিল।
২৩ শে জুন, ২০১১ রাত ১:৩৭

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ