=বহুদিন পর: সর এবং অবসর-এর কথা
কি হবে এত বিশালতার ওদিকটা খুঁজে, এইতো আমি, জীবন গাঙে সাঁতরে সাঁতরে কখন যে পেরিয়ে এলাম ৯৪,৬০,৮০,০০০ টি সেকেণ্ড, কতটুকু টের পেয়েছি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এ উম্মাতের গড় আয়ু জানিয়ে গেছেন ষাট, পূর্ণতা প্রাপ্ত একজনের অর্ধেক তো চলে এলাম, শুধু জানিনা উল্টোঘড়ির কাঁটা আর কতদূর, কোথায়, কোন বাঁকে, কোন নিশিথে!
তবুও এ জীবনের জন্য দিনের হিসেবে আমরা বড়ই বিচিত্রতা ধারন করি। কারো কারো রাত-দিনের অফুরন্ত অবসর কি করে কাটাবে সে ভয়ে কম্পমান যেন তার উল্টোঘড়ির কাঁটা, কত আয়োজন, আড্ডা এবং প্রযুক্তির অভিনব সবকিছু; তবুও সময় কাটেনা বলেই শোনা যায় সংসার ভেঙ্গে টুকরো হয়, কোথাও কোথাও উল্টোঘড়ির কাঁটাও শুনি থেমে যায় অথবা স্বেচ্ছায় থামিয়ে দেয়া হয়। কি আশ্চর্য! অথচ কেউ কেউ যেন ঘড়ির কাঁটারও আগে ছুটতে চায় তবু পেছনের দীঘল পথটা জুড়ে কেবলি কাজ আর কাজ, সারি সারি জীবনের দেনা-পাওনারা, প্রিয়জনের কান্না-হাসি অথবা একান্ত আপনার কিছু দীর্ঘশ্বাসের ফোঁসফাঁস বাতাসে ঘুরে বেড়ায়।
কে সুখী? সে হিসেব হয়ত আমরা অজানা সময়ে বাঁধা জীবনে অনেকেই মেলাতে পারি না, তবুও জীবনকে ফিরে দেখাতেই যেন সম্মুখের আরেক কদমের জ্বালানী নিহিত। না, শুধুই পুরোনো ডায়রীর ভাঁজ করা পাতা থেকে স্মৃতি-গোলাপটির সুগন্ধ-সৌন্দর্যহীন মর্মর ধ্বনিতে মনের বীণায় সুর সাধাতে তা লুক্কায়িত নয়; কেননা কেবলি একটি মাত্র সরল রেখার নাম জীবনের জ্যামিতি নয়। তাই উপপাদ্য আর সম্পাদ্যে জীবনের মূখরতা টের পাচ্ছি যেন আজকাল।
১৬.০৯.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।