বাংলাদেশীরা পৃথিবীর যেখানেই থাকেন না কেন, নিজেদের জন্য একটা পরিধি তৈরী করে নেন। সেসব পরিধিগুলো বাঙ্গালী পাড়া, বাংলা গলি, বাংলা মার্কেট ইত্যাদি নামে খ্যাত হয়।
গত ক'দিন আগে সউদী আরবের মদীনা মুনাওয়ারার 'বাংলা গলি' (যদিও একসময় গলি ছিল, এখন পরিবর্তন হয়েছে) এলাকার পুরোটাই পুলিশ ঘেরাও করে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈধ পরিচয়পত্রহীন ও সন্দেহভাজন প্রায় পঁচিশ জনের মত ধরে নিয়ে যায়।
শ্রমবাজার হিসেবে প্রায় বিশ লাখ বাংলাদেশীদের কর্মদেশ সউদী আরবে এহেন দূরবস্থা নিরসনে সরকারের হস্তক্ষেপ খুবই জরুরী। কেননা, সউদী সরকার কোন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললে তার প্রভাব পার্শ্ববর্তী আরব দেশগুলোতেও পড়বে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





