somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= মোহময় জীবনের আহত দিনকাল

০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় প্রজন্ম,
লিখিনি বহুদিন, সে এক নির্মম সত্য, সত্য নয় এ যে, ভুলে থেকেছি। আকাশ থেকে যদি বসন্তদিনে বৃষ্টি নামে আমরা কাজ ভুলে সীমের বিচিতে আনন্দ খুঁজে ফিরি। দায়িত্ববোধ তখন গৌণ হয়ে পড়ে কিছু সময়ের জন্য হলেও। তুই কি ছেলে বেলার কখনো বেলুন ফুলিয়েছিস? আমি ফুলিয়েছি, বহু কসরতের পর যখন মুখ থেকে বাতাসগুলোকে বেলুনে পাঠাতে পারতাম, তখন আনন্দে বেলুনের মত বুকের পরিধিটাও যেন ফুলতে শুরু করত। বেলুন ফুলছে, গর্বিত বুকটাও ফুলছে, ক্ষণিকের জন্য ভুলে যাই সীমানা, পরিধি, ধারণ ক্ষমতা; এবং বেলুন ফাটে, ফাটে বুকের দেয়াল, সে দেয়াল বেয়ে দৃষ্টি-পথে আষাঢ়ের আগেই নেমে আসে বর্ষা। আমায় ভিজিয়ে দেয়, নাইয়ে দেয়, মোহ থেকে পরিচ্ছন্ন করে তোলে।

"মোহ"! শব্দটাই যেন তুমুল নেশাখোর। কিন্তু এ ছাড়া জীবন পানিহীন মরুভূমি। নেশার নাম কি শুধু হেরোইন, মরফিন, প্যাথেডিন? অথবা পাতার বিড়ি, সিগারেট, দাঁতের নীচের গুল কিংবা জর্দাদেয়া পান? মন্দ-ভালোর দুনিয়াতে নেশা শব্দটিও কেবলি প্রান্তিক নয়; দু'প্রান্ত ও মধ্যপন্থা নিয়ে সেও জাগতিক নিয়মেরই ভাগীদার। যে ভাগীদার আমিও একজন, মোহরূপী নেশা নিয়ে। জীবনের নেশা, সত্যের মোহ, কর্মের মোহ, কিছু করে যাবো ক্ষুদ্র এ জীবনে-এ মোহ, কিছু যেন লুকিয়ে রয়েছে আমাতে –হয়ত এ ভ্রান্ত নেশা, ভালবাসতে চাওয়ার নেশা, কষ্টের ঘোরলাগা নেশা; কি নেই মাতাল জীবনে বল?

আজকাল সুরক্ষিত দুর্গের চেয়ে যুদ্ধক্ষেত্র অনেক প্রিয় মনে হয়, তুই কি জানিস কোন আঘাতে কষ্ট বেশী? সহযোদ্ধার না কি শত্রুর? আমি এখনো অংক কষছি মননের হিসাব যন্ত্রে। জীবনের অনেকটা পথ পেরিয়েছি, একটা সরল রেখায় পথচলা আজন্ম পছন্দ। বন্ধুরা বলতো: ভালো পথ দূর(আঁকাবাঁকা) ভালো। আর আমি বলতাম: সরল পথ বন্ধুরও ভালো। আমার সরলী ধারায় অন্য পথের ক্রস পয়েন্টে বরবারই আহত হয়ে এসেছি; নীতির এ বোকা (জগতের হিসেবে) পথে হয়ত আরো অনেক আহত সময় অপেক্ষমান আমার জন্য, অবশেষে নিহত শেষক্ষণও হয়তবা.....।

সময়টাকে স্পর্শ করতে চাই বারে বার, কিন্তু সে যেন আত্মার মতই অস্পৃর্শ।
ভালো থাকবি; আমার জন্য।

তোরই-

ফএমু

(মননের এ অর্থহীন প্রকাশ থেকে কেউ অর্থ খুঁজতে যাবেন না; নিরর্থক প্রমাণিত হয়ে যেতে পারেন।)

০৫.০৪.২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×