somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঝে মাঝে বৃষ্টিফোঁটারা এসে কান্নাগুলো আড়াল করে

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মদীনার আকাশে মেঘেরা ঘুরোঘুরি করে, নেমে আসে না। তেমনি যেন মনের ধূসর আকাশে কতকথা ভীড় করে আছে, ছুটোছুটি করে এ প্রান্ত থেকে ওপ্রান্ত। আমি তাদের নামিয়ে দেই না কাগজের জমীনে। বৃষ্টি এলে পৃথিবী সিক্ত হয়, আকাশ ভারমুক্ত হয়। অন্তরের কথাগুলো বের করে দিতে পারলে অন্তরগুলো সিক্ত হবে কি না সেকথা লেখকের জানা থাকে না; তবে সিক্ত এবং ভারমুক্ত হওয়ার দু'রকম আনন্দ নেচে উঠে লেখকের মনজুড়ে। লেখক হতে পারিনি, তবে এসব সুখেদের অনুভূতির ছোঁয়া পেয়েছি, তাই বুঝি।
মাঝে মাঝে বেপরোয়া হয়ে উঠি, ভাবি লিখবো প্রতিদিন, অন্তত একটি লেখা। কিন্তু হয়ে উঠে না; এ যেন নিয়তির সাথে বাঁধা কোন পাওনা। কখনো মনে হয়, যাচ্ছেতাই লিখে ফেলবো, যা হবার হবে, লোকে বলবে 'বাজে লেখা'; বলুক। মাইনাস দিয়ে যাবে? যাক। তবু লিখবো। সেই লেখকের মত যে প্রতিদিন হাজার শব্দ লিখতেন লেখক হবার প্রত্যাশায়। সবকিছুর পরও একই কথা ফিরে ফিরে এসে কানের পর্দা থেকে অন্তরের অন্দরের পর্দায় শব্দের বাতাস হয়ে দুলে উঠছে- "হয়ে উঠে না"।
লেখালেখি এমন একটি ব্যাপার যার সাথে অনুভূতির যোগসাজস প্রবল। কেউ কলম ধরে রাখে না, পূর্বকালের মত হাতের আঙ্গুলও কেটে দেয় না। তথাপি কত বাধাই না পড়ে আছে লেখনীর পথে পথে। আর সেসবগুলোই জুড়ে আছে অনুভবের অতি সূক্ষ্ম বিনা তারের 'তার'-এর সাথে। ভাবনাগুলো কষ্টে কষ্টে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কখনো কখনো নষ্ট হয়ে যায় পুরোনো 'ফিতা'র মত। আমি আর দেখতে পাইনা মনের ভিশনে। সবকিছু হয়ে পড়ে ঘোলাটে, বিদঘুটে, ঝাপসা।
মদীনার আকাশে কখনো কখনো মেঘেরা উপছে উঠে, বিদ্যুৎ চমকায়। তখন কিছু কিছু ফোঁটা এসে জুড়িয়ে দেয় ভুবুক্ষ মাটির বুক। তাতে ফসল ফলায় না, স্রোত হয় না, এমনকি জমে উঠে না ঘাটের পানিও; তাতে শুধু আকাশের ভারে স্বল্পতা হয়, জমীনের অশ্রুর সাথে কিছু বৃষ্টি মিশে কান্নাকে আড়াল করা হয়...।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×