কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! ©www.fazleelahi.com

= অভিমান

১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৩

শেয়ার করুন:                   Facebook

কোলাহল মুখর দিনে
টুকরো টুকরো নিঝুম,
পাথর হাঁপিয়ে উঠলো
মাংসের কঠিন চাপে;
আমি শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে পাচ্ছি।
আমার চক্ষু বলে মহাভীড়
হৃদয় বলে শূন্য
কর্ণ কহে নিথর;
আমি চিৎকার করে বলি-
কথা বলতে চাই!
কথা বলতে চাই!!

ওগো বৃক্ষ!
পল্লব ঝিরঝিরে তানে ডাকো
তটিনী ছলাৎ ছলাৎ ডাকো।
ওগো পাখালী!
কণ্ঠে কাকলী ঢালো
ওগো ফুল দুলে উঠো।
ওগো শূন্য-মহাশূন্য!
ঠা-ঠা- রবে কাঁপিয়ে দাও
ফাটিয়ে দাও আমার অব্যক্ত অন্তর
বেরিয়ে আসুক জগৎ বিধ্বংসী 'কথা'!

হয়ত আমি জগতের মত নই
অথবা জগৎ আমার মত নয়;
তাই আমাদের এই নিত্য অভিমান।

২ মার্চ ২০০১, রয়েল কমিশন, ইয়ানবো, সউদী আরব।

ছবি কৃতজ্ঞতা: Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অভিমানজগৎঅন্যায়প্রতিরোধঅভিমানজগৎঅন্যায়প্রতিরোধ ;
প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৩

 

  • ৫ টি মন্তব্য
  • ১৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
comment by: সৈয়দ নাসির আহমেদ বলেছেন: সুন্দর বিষয়,
ধন্যবাদ
১৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: পড়ার ও সুন্দর মন্তব্য দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
comment by: আফতাব আলম বলেছেন: চালিয়ে যান সামনে বিজয় কেতন
১৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: মন্তব্যে দারুন প্রেরণা লুকিয়ে.... ধন্যবাদ।

৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৮
comment by: নিবিড় বলেছেন: ভাল লিখেছেন

 

 


অন্য দিগন্ত- "ফজলে এলাহি" ও "দৃষ্টির ছায়া"

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ