কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= পরিচয়ের কলংক

১৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

শেয়ারঃ
0 0 0

অবক্ষয়ের দিনগুলোতে ভাগ্যের চৌকাঠে হেলান দিয়ে
যখন আমরা নিঃশ্বাসের শেষ অক্সিজেনটুকুর অপেক্ষা করছিলাম,
আমাদের কর-এ গোণা সেনাপতিরা যখন আত্মসমর্পনের গ্লানির প্রতিবিধানে
শাহাদাত খুঁজে বেড়াচ্ছিলেন,
মুসলিম হত্যাকে প্রতিদিনের খুব সাধারণ কাজ হিসেবে যখন
রীতিমত অবহেলার তালিকায় উঠিয়েছিল;
ঠিক তখনি তাতার সেনাপতিরা কালেমার সুঘ্রাণ পেতে শুরু করে।
পৃথিবী লিখেছে ইতিহাস;
শুধু আমাদের একটা বিরাট অংশ তখন ছিল অবর্তমান।
একদার হন্তারক আগ্রাসী বাহিনী এখন সুশাসক,
স্রষ্টা যেন নেড়েচেড়ে অযোগ্য আর গাফেলদের থেকে
ঝেড়ে নিংড়ে পরিশুদ্ধ করে নিলেন তাঁর প্রিয় পৃথিবীকে।

তারপর বহুদিন কেটে গেল সাধনার সাথে কিঞ্চিত সংগ্রামে,
শামুকের গতিতে আবারো হেলা'র অনুপ্রবেশ ঘটলো
তাওহীদের জনপদে, অন্তরে, কর্মে ও শ্রমে।
তাতারের ভূমিকায় এবার ইয়াহূদী এবং নাসারা,
যেন তাওহীদ পন্থীরা এক সুস্বাদু খাবার
আলো-আঁধারের আবর্তে সাজানো জগৎময় টেবিলে;
ওরা পরস্পরকে ডাকছে- খেতে আয় বন্ধু!
ফিলিস্তিনের শিশুদের তুলতুলে শরীরের কাবাব
লক্ষ লক্ষ নারী-পুরুষের রক্ত যেন শরাবের মত সুপেয়
আর ভূখন্ডগুলো এক একটি নৈশক্লাব!

তখনো তুমি মুসলমান!
তবে তাই হোক.......
মৃত্যুই হোক তোমার ঘুম ভাঙ্গানোর ঘন্টা!

সহসাই শোনা যায় কিছু কাতর কণ্ঠস্বর!
বিগলিত অশ্রুতে শশ্রূসিক্ত বদনগুলো যেন পৌঁছে গেছে ওপারে...
তবু কানপেতে ক্ষীণ কণ্ঠের শোনা যায় স্বর-
"প্রভু হে!
অতঃপর আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না,
যা বহন করার শক্তি মোদের নাই।" (সূরা আল-বাকারা: ২৮৬)
আমি নিরবে তাদের মাঝে হারিয়ে গেলাম...
কেননা, মুসলিম যুবক হিসেবে আমি এক পরিপূর্ণ কলংক!

১৯ জানুয়ারী ২০০৯, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

ছবি কৃতজ্ঞতা: http://rafahtoday.org/news/todaymain.htm

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুসলিমযুবকফিলিস্তিন ;
প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
মামুন খান বলেছেন: চমত্কার!সুন্দর লিখেছেন।
২২ শে মার্চ, ২০১০ রাত ২:৪২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মামুন খান।

২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৮
আবদুল্লাহ মামুন বলেছেন: Hai palestine.
How far the day when we all wil be altogether in one flag muslim ummah?

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ