আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= হারানো দু’চোখ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
এক, দুই, তিন, চার… এভাবেই
স্বপ্নের সিঁড়ি-ধাপগুলো ঘামে অশ্রুতে
ধুয়ে মুছে সাজিয়ে দিলাম হৃদয় ভাঙ্গা সকালে।
ধাপ ধাপ সিঁড়ি বেয়ে উঠে এলাম আজ
মাঝখানে ব্যবধান ছিল পনর বছর,
তুমি কত বদলে গেছ।
‘কাউকে ভুলে থাকতে যদি চাও তবে
রাগ করে কথা বলো না আর’
-এ সূত্র আমারি আবিস্কার।
মনের যে অংশ জুড়ে তুমি ছিলে অম্লান
সাজানো গোস্বার সবটুকু কুয়াশায়
ঢেকে দিলাম তোমার স্মৃতি কথা যত;
আমি ভাঙ্গতে ভাঙ্গতে জুড়ে থাকলাম
পৃথিবীর সাথে
নিয়মের পথে।
তারপর হঠাৎই সাহসী হয়ে উঠলাম
তোমার মুখোমুখি দাঁড়াবো বলে,
মুহূর্তে উবে গেল আবছায় সময়ের পর্দা
অন্তরীত বাষ্পেরা উড়ে উড়ে দু’চোখে নামালো শিশির।
আমি আর মেলাতে পারিনি সূত্র
রুখতে পারিনি তোমার দু’চোখে
আমার হারিয়ে যাওয়া।
৫ ফেব্রুয়ারী ২০০৯
রিয়াদ বিমান বন্দর, সউদী আরব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি, কবিতা, চোখ, সিঁড়ি ;
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
খুশবু বলেছেন:
না বুঝেই +
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














