আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= জানালার পাশে
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০২
আরটিএনএন থেকে কবিতাটি পড়ুন Click This Link
একখানা জানালার পাশে
প্রশান্ত পৃথিবী নুয়ে আছে
ঝুলে আছে কার্ণিশের কাছে দিনের ক্লান্তিগুলো,
আমার দু'চোখ খুঁজে ফেরে সন্ধ্যাতারার আলো।
দিবসের লেনাদেনারা সব ঝিমিয়ে পড়েছে
পাংসে হয়ে উঠেছে পণ্যেরা রদ্দুরে,
শরীরগুলো শ্রমে ঘামে কোলাহলে নিঝুমের সন্ধানে
উদোম গায়ের টোকাইদের সাথে দাঁড়কাক
সারাদিনের 'নাড়ি প্রশান্তি'-লড়াই যখন স্তিমিত,
বাতাসেরা নগরের নানা প্রান্তের হাসি আনন্দ
হতাশা ব্যর্থতা আর দীর্ঘশ্বাসগুলো জড়ো করে
ছুটে চলে বঙ্গোপসাগরের পানে
অথবা হিমালয়-চেরাপুঞ্জির দেশে,
খানিক দাঁড়ায় এসে এই কার্ণিশে
একখানা জানালার পাশে।
তুমি-আমি বসে থাকি যখন সন্ধ্যা নামে
মিশে যাই দিবসের সাথে
ধরনীর সাথে
নানা গন্ধের হাসি বেদনার সাথে,
এভাবেই হয়ে উঠি গদ্যময় এই পৃথিবীতে
দু'জনে মিশে একখানা আদিম পদ্য;
আকাংখার চিরন্তনী কাব্য আশ্বাসে
একখানা জানালার পাশে...।
১০ এপ্রিল ২০০৯
ঢাকা, বাংলাদেশ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জানালা, পদ্য, গদ্য ;
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বুড়া শাহরীয়ার বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বুড়া শাহরীয়ার।
আসল-ট্র্যাপ বলেছেন:
ভালো লাগল +
লেখক বলেছেন: পাঠকের ভাললাগা কবির ভাললাগাকে বহুগুণ বৃদ্ধি করে। ধন্যবাদ।
আগামি বলেছেন:
valo laglo.
লেখক বলেছেন: পড়ার এবং মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ আগামি।
আবু সালেহ বলেছেন:
নানা গন্ধের হাসি বেদনার সাথে,এভাবেই হয়ে উঠি গদ্যময় এই পৃথিবীতে
দু'জনে মিশে একখানা আদিম পদ্য;
আকাংখার চিরন্তনী কাব্য আশ্বাসে
একখানা জানালার পাশে...।
ফজল ভাই ....শেষ প্যারা বেশী ভালো লেগেছে...
লেখক বলেছেন: আবু সালেহ ভাই,
কেমন আছেন?
চয়ন করে মন্তব্য দিলে চয়নকৃত অংশটুকু কবিমনে বিশাল কিছু হয়ে ধরা দেয়। এ ধরনের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














