আড্ডা জমেনা আজ আর চায়ের দোকানে
পাড়ায় পাড়ায় আর রাস্তার মোড়ে,
সকালের নরম রোদে খবরের কাগজ পড়া
গরম চায়ের কাপে চুমুক দেওয়া।।
আড্ডা জমেনা এখন আর ক্লাব পাড়ায়
শেষ বিকেলে দাবার চালে মগ্ন থাকা,
হাতি ঘোড়া কিস্তি ছিলো আরও রাজা
কে দিবে শেষ চাল কে দিবে সাজা।।
সূর্যটা নিল বিদায় রক্ত জ্বলে চোখ রাঙ্গিয়ে
চা দোকানি ব্যাস্ত তখন দোকান সমাপনীতে
আড্ডাবাজদের আড্ডা তখন ঘরমূখি হলো
চুপিসারে বাড়ি ফেরা, তারপর
মায়ের বকুনী আর বাবার শাষন।।
চায়ের দোকান আর ক্লাব পাড়ায় আড্ডা হলো শেষ
পা বাড়ালাম অন্য জগতে, কর্ম জীবন শুরু,
আড্ডা শুরু অনলাইনে ফেইসবুক,ম্যাসেন্জারে
ব্লগ লেখায় আর চ্যাটিং এ আড্ডা জমল বেশ।।
আড্ডা যাদের শিরা উপশিরায়
তাদের কি আর আড্ডা ফুরাই
দেশে কিংবা প্রবাশে আড্ডা তাদের থেকে যায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


