সাপুড়ের প্রতিবাদ
০২ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষধর সাপ লালন-পালনের জন্য সাপুড়েকে এক টুকরা জমি বরাদ্দ দেয়া হয়েছিল। কিন' ভূমি রাজস্ব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ ছাড়া তা হস্তান্তর করতে নারাজ। দুই বছর ধরে দেন-দরবার করেও হাক্কুল নামের ওই সাপুড়ে জমি বুঝে পাননি। অবশেষে তিনি প্রতিবাদ হিসেবে মঙ্গলবার ভূমি রাজস্ব অফিসে গিয়ে তিন ব্যাগভর্তি সাপ ছেড়ে দেন। সাপগুলোর মধ্যে কয়েকটি তিন হাত লম্বা বিষধর গোখরাও ছিল।
উত্তর প্রদেশের হারিয়া থেকে টেলিফোনে ভূমি রাজস্ব প্রশাসন প্রধান সুভাষ মনি ত্রিপাঠি জানান, লোকটি তার সাপ পোষার জন্য একটা প্লট চেয়েছিল। কিন' এ ধরনের কাজে ভূমি বরাদ্দের কোনো নিয়ম নেই। তারপরও হাক্কুল অফিসের সর্বত্র সাপ ছেড়ে দেয়।
সাপের আতঙ্কে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা চেয়ার-টেবিলে জড়সড় হয়ে বসে থাকেন। আর অফিসের বাইরে বিপুলসংখ্যক লোক তামাসা দেখতে ভিড় করেন। সাপুড়ে জানান, তিনি একজন প্রকৃতিপ্রেমী। সাপ পোষার জন্য তার একটি প্লট দরকার। এক ম্যাজিস্ট্রেট তা দিয়েও ছিলেন। কিন' ঘুষ ছাড়া কর্মকর্তারা জমি বুঝিয়ে দিতে নারাজ। ধৈর্য ধরতে ধরতে আর না পেরে অবশেষে অফিসের ভেতরেই সব সাপ ছেড়ে দিয়েছেন বলে তিনি জানান। সাপে অবশ্য কাউকে কামড়ায়নি। পুলিশ জানিয়েছে, তারা সাপগুলো ধরার কাজ করে যাচ্ছে। আর তার জমি বরাদ্দের আবেদনপত্রটিও দ্রুত নিষ্পত্তির ব্যবস'া নেয়া হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন