somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রেফতারের পর নিজামী- পর্ব ১

১৯ শে মে, ২০০৮ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ এই গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। পাঠকের বাস্তব অভিজ্ঞতার সাথে সাদৃশ্য থাকলে তা নিতান্ত কাকতালীয়। ]

একজন প্রবীণ ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সংক্ষেপে তাঁকে নিজামী নামেই মানুষ চিনে। তাঁর নামের শুরুতে “অধ্যাপক” আছে কিনা জানা নেই। অবশ্য থাকাটা অস্বাভাবিক কিছু না। তাঁর বেশ-ভূষায় তাঁকে বেশ জ্ঞানী লোক বলেই মনে হয়। আর somewherein ব্লগের ব্লগার মাইনুল সাহেবের মতে - রাজাকার গোলাম আযম প্রভাষক হিসেবে কিছুদিনের জন্য শিক্ষকতা করে, অধ্যাপক হবার যোজন যোজন মাইল দূরে থাকলেও, অনেক জ্ঞানী লোক হবার সুবাদে তিনি অধ্যাপক পদমর্যাদার অধিকারী হতেই পারেন! সে হিসেবে নিজামী অধ্যাপক না হয়ে যায়ই না! যাই হোক, আমাদের কাল্পনিক গল্পে নিজামীর অধ্যাপক পদমর্যাদার গুরুত্ব নেই বলেই আশা করছি।

নিজামী - তথাকথিত brain-washed মূর্খ লোকদের মুখে যিনি আলোচিত, নন্দিত; সচেতন মানুষের কাছে সমালোচিত, নিন্দিত, ঘৃণিত। নিরাপত্তা কর্মকর্তারা তাঁর গ্রেফতার নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কখন কি অনাকাঙ্খিত ঘটে যায়!

যাক। অবশেষে গ্রেফতার করা গেছে! তুমুম উত্তেজনা ও হট্টগোলের মাঝে নিজামীকে বুলেট-প্রুফ গাড়িতে উঠানো হয়েছে। আশ্চর্যজনকভাবে পেছনের সিটে তাঁর সাথে মাত্র একজন নিরাপত্তা কর্মকর্তা বসেছেন! যাই হোক, গাড়ি ছেড়ে দিয়েছে। রাতের নির্জনতা ভেদ করে সাঁই সাঁই করে গাড়ি ছুটে চলেছে। অফিসারের হঠাৎ কি বলার প্রয়োজন দেখা দিল। ড্রাইভারকে কানে কানে তিনি কি যেন বললেন। সদ্য বন্দীর সেটা পছন্দ হল না।

বন্দী নিজামী বলল, “দেখুন, হাদিসে আছে, তোমরা যদি ৩ জন থাকো, তাহলে একজনকে বাদ দিয়ে বাকি ২ জন গোপনে কথা বলো না। তাই আপনি কাজটা ঠিক করছেন না। যা বলার আমাকেও শুনিয়ে বলুন।”

শুনে অফিসারের পিত্তি জ্বলে যায়।
মনে মনে বলল, “চুপ থাক বেকুব! কিসের মধ্যে কি! সব জায়গায় ধর্মের দোহাই দেওয়ার অভ্যেস গেল না!”
কিন্তু মুখে পাল্টা উত্তর দিল, “শুনুন। বুঝে শুনে মাথা খাটিয়ে হাদিস প্রয়োগ করেন। আপনার নামে মামলা হয়েছে। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রাষ্ট্রের কাছে আপনি এখন একরকম শত্রু বলা চলে। আর শত্রুর সামনে এই হাদিস প্রযোজ্য না। বুঝা গেছে? কমন সেন্স এপ্লাই করেন।”

নিজামী চুপসে যায়। কত্ত বড় কথা! কমন সেন্স এর খোঁচা দেওয়া হয়। আরে বেটা, কমন সেন্স এর অভাব থাকলে কি অতীতে আকাম-কুকাম করেও এখন দিব্যি ভাল থাকি! গ্রেফতারের ব্যাপারটা অবশ্য আলাদা....

(চলবে)
পর্ব ২
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ রাত ৮:১৪
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×