somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রেফতারের পর নিজামী – পর্ব ২

২১ শে মে, ২০০৮ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ এই গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। পাঠকের বাস্তব অভিজ্ঞতার সাথে সাদৃশ্য থাকলে তা নিতান্ত কাকতালীয়। কেউ মাইনাস দিলে দয়া করে বলে যাবেন গল্পের কোন ব্যাপারটা খারাপ লেগেছে। নিজের নিকে বলতে লজ্জা পেলে অতিথি হিসেবে বলে যাবেন। ]

পর্ব ১

ছোট্ট একটা রুম। তিন বেডের। ইংরেজি ইউ-প্যাটার্নে বেডগুলো ফেলা হয়েছে। রুমটা সচরাচর নোংরা হয়ে থাকে। গতকাল সাফসুতরোর কাজ করা হয়েছে। রুমের সদস্যসংখ্যা বর্তমানে ২। রুম হঠাৎ পরিষ্কার হওয়াতে তাদের কেমন যেন অস্বস্তি লাগছে। কারাগারের কোণার দিকের এই রুমটাতে আজকে বিশেষ কাউকে আনা হচ্ছে – এই ব্যপারটা তাদের অনুমান করতে অসুবিধে হয়নি। বিশেষ ব্যক্তির সাথে একই রুমে বসবাস বিশেষ ‘সুখকর’ হবে বলে তারা যারপরনাই বিরক্ত।

রুমের ২ বাসিন্দার একজন অল্পবয়সী। নাম – সবুজ। নিতান্ত সহজ সরল ভোদাই ছেলে। চট্টগ্রাম শহরের ছেলে। ৬ বছর আগে ঢাকার কোন একটা কলেজে তার পড়তে আসা। একটা মেয়ের সাথে প্রেম। তারপর পালিয়ে যাওয়া। মেয়ের পরিবারের অপহরণ মামলা দায়ের। গ্রেফতার। মেয়ের বিশ্বাসঘাতকতা। ফলাফল – ৭ বছরের জেল।

রুমের অপরজনের বয়স কম করে হলেও ৬০। নাম – মনসুর আলি। সবুজ ডাকে মনসুর কাকা। সবুজ অনেকবার জিজ্ঞেস করেছে কি কারণে মনসুর কাকার হাজতবাস। মনসুর কাকা বিরক্ত হয় তখন। বলে – “ধুর! বাদ দাও।” এই গল্পে তিনি আমাদেরও মনসুর কাকা।

এখন পা ঝুলিয়ে দুজনই খাটে বসে আছে। মনসুর কাকা করিডোরের দিকে তাকিয়ে আছেন। বেশির ভাগ সময় তিনি এটাই করেন। ফাঁকা দৃষ্টি, শুণ্য দৃষ্টি – এইটা কি জিনিস সবুজ মনসুর কাকাকে দেখেই বুঝেছে। সবুজ তাকিয়ে আছে ফ্লোরের দিকে। একসময় কাকা সেটা খেয়াল করেন। সবুজকে জিজ্ঞেস করেন,

- সবুজ? কি অবস্থা? মন-টন উচাটন?
- কাকা, ভাল্লাগতেছে না।
- কেন্‌?
- কিছু না। এমনি।
- অ...............। বুঝছি। প্রেমিকার কথা মনে পড়ে?

সবুজ চুপ করে থাকে। প্রেম জিনিসটা সবার জন্য না। মনসুর কাকা খোঁচা দেন,
- কি? মেয়ে ভাল লাগে এখনো?
- কাকা চুপ করেন।
- শোনো। কোন মেয়েরে যদি তোমার ভাল লাগে, কিন্তু সে তোমার সাথে টালবাহানা করে, ছলনা করে, তাইলে তারে ভুলার জন্য কি করবা জানো?
- কি করমু? সবুজ মজা পায় কাকার কথায়।
- চোখ বন্ধ কইরা তারে টয়লেটে কল্পনা করবা। ইংলিশ না, বাংলা টয়লেটে। বুঝছো?

সবুজের গা ঘেন্নায় রিরি করে উঠে। এই বৃদ্ধ লোকটা এমনিতে ভাল। কিন্তু মাঝে মাঝে এমন সব কথা বলে!

করিডোরের কোলাহলে তারা কথা বন্ধ করে সেদিকে তাকায়। পুলিশ দেখা যাচ্ছে। সাথে একজন বৃদ্ধ লোক। তাদের দুজনেরই ভ্রু কুঁচকে যায়। এই ফিটফাট বৃদ্ধ লোকটাই কি তাদের নতুন রুমমেট?

জেলরুমের তালা খোলা হয়েছে। নিজামী মাথা নিচু করে তার নতুন রুমে ঢুকল। ঢুকে সালাম দেয় পুরনো দুই বাসিন্দাকে। সবুজ বুঝে উঠতে পারে না এই বুইড়া কি আকাম করে এইখানে আসছে!

অন্যদিকে মনসুর কাকার চোখ বড়ো বড়ো করে তাকিয়ে আছেন নিজামীর দিকে। নিজের চোখকে বিশ্বাস করতে তাঁর কষ্ট হচ্ছে! চারপাশের ঘটনা নিয়ে তিনি মোটেই আগ্রহী নন। তাই হয়ত খবরটা তাঁর জানা নেই।

মনসুর কাকা মুখ ফসকে বলে উঠেন, “মইত্যা, তুই?”

(চলবে, যদি পাঠকের ভাল লাগে) - পর্ব ৩
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ রাত ৮:১৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×