somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রেফতারের পর নিজামী - পর্ব ৩

২১ শে মে, ২০০৮ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ এই গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। পাঠকের বাস্তব অভিজ্ঞতার সাথে সাদৃশ্য থাকলে তা নিতান্ত কাকতালীয়। কেউ মাইনাস দিলে দয়া করে বলে যাবেন গল্পের কোন ব্যাপারটা খারাপ লেগেছে। নিজের নিকে বলতে লজ্জা পেলে অতিথি হিসেবে বলে যাবেন। ]

পর্ব ১ | পর্ব ২

অপরিচিত কোন জায়গায় এসেই যদি নিজের নামের সাথে অপমানজনক প্রত্যয়যুক্ত কোন সম্বোধন পেতে হয়, তাতে কার না খারাপ লাগে! নিজামীরও লাগল। শুধু তাই না, বেশ বিরক্তও হল। নাহ! দেশের মানুষগুলো আর মানুষ হল না। গুণীজনকে, সম্মানিত লোককে কিভাবে সম্মান দিতে হয়, তার সাথে ব্যবহার কিভাবে করতে হয়, এসব এখনো এদেশের কুশিক্ষিত লোকের শেখা হয় নাই। রবীন্দ্রনাথ মানুষ করার ব্যাপারে কি যেন বলেছিলেন? ধুর! ওই হিন্দু বুইড়াটার কথা মনে পড়ল এই সময়!

মনসুর কাকার দিকে শীতল দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল নিজামী। চোখের ভাষায় সমবয়সী এই লোকটাকে বুঝিয়ে দেয়া – খবরদার! বুঝে শুনে কথা বলো! মনসুর কাকার সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি বড়ো বড়ো চোখে তাকিয়ে আছেন নিজামীর দিকে।

রুমের অপর সদস্য সবুজ মজা পাচ্ছে এদের দুজনের কান্ড দেখে। দুই বুড়া এখনি আবার ঝগড়া লাগিয়ে না দেয়। নিজামীর টুপিটা সবুজের পছন্দ হয়েছে। একটু ভিন্ন ধরনের টুপি। আগেও দেখেছে অবশ্য। এই টুপিগুলোর একটা বিশেষ নাম আছে। কি যেন নামটা? মনে আসছে না।

নাহ! শেষ পর্যন্ত খারাপ কিছু হয় নি। নিজামী নিজের বেড এ বসে পড়ে। বড্ড ক্লান্ত। গত রাতে থানায় ছিল। ঠিকমত ঘুম হয়নি। শেষ বয়সে রাত জাগা শরীরে সহ্য হয় না।

রুমের নতুন বাসিন্দাকে অবশ্য সবুজের চেনাচেনা লাগছে। “চেনা চেনা লাগে, তবু অচেনা। ভালবাসো যদি, কাছে এসো না।” বুড়া মানুষ কাছে এসে কি লাভ? যে আসার কথা ছিল, সেই তো আসলো না। উফ! পুরনো প্রেমিকার কথা আবার মনে পড়ে গেল। প্রায়ই তো দুজন মিলে গানটা গাইতো। সবুজ তো কাছেই এসেছিলো, কিন্তু ততদিনে প্রেমিকা যে আরো দূরে সরে গেছে! সবুজের আবার মনখারাপ হয়ে যায়। সে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে।

হঠাৎ বোট্‌কা দুর্গন্ধে সবুজের হুঁশ ফিরে আসে। ব্যাপার কি? আশেপাশে তাকিয়ে আবিষ্কার করে, পাশের বেডে নিজামী গায়ের পাঞ্জাবী খুলে বসে আছে। ঘামের দুর্গন্ধের উৎস ওইখানেই। সবুজ বিরক্ত হয়। তারপরও মুখে কিছু বলে না। বুঝতে পারে গত ২৪ ঘন্টায় নানান ঝামেলায় বেচারার গোসল হয়নি। এই দাড়িওয়ালা সূফি চেহারার মানুষটার ঘটনা কি? কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলে,
- আপনার নাম কি?
- নিজামী। তোমার নাম কি?
- আমার নাম সবুজ। আমি খানিকটা অবুঝ। হেহেহেহে। আপনি কি করেন?
- আমি একজন ইসলামী রাজনীতিবিদ। নিজামী ক্ষীণ কন্ঠে জবাব দেয়। নাম নিয়ে যুবকের চটুল রসিকতায় খানিকটা বিরক্ত।
- ও আচ্ছা।

নিজামীর জবাবে সবুজের মনে নতুন প্রশ্নের জন্ম হয় যা তাকে পুরনো প্রেমিকার ভাবনা থেকে কিছু সময়ের জন্য হলেও দূরে সরিয়ে রাখে। সে ভাবতে থাকে রাজনীতিবিদের শ্রেণীবিভাগে ইসলামী রাজনীতিবিদদের স্থান আসলে কোথায়? কিন্তু আমাদের গল্পের সহজ সরল ভোদাই ছেলে ভেবে কোন কূল পায় না। অবশেষে জিজ্ঞেস করে ইসলামী রাজনীতিবিদ নিজামীকে,
- আচ্ছা, আপনি হইলেন ইসলামী রাজনীতিবিদ। তাইলে অন্য যারা রাজনীতিবিদ আছেন, তারা কি অনৈসলামিক রাজনীতিবিদ?
- জানি না!

নিজামী যারপরনাই বিরক্ত! অসহ্য! কখন যে তাকে ডিভিশন দেওয়া হবে? একটু আরামে থাকা হবে! এই উঠতি বয়সের পোলাপানের উৎপাত এই শেষ বয়সে সহ্য করতে হচ্ছে!

অন্যদিকে আমাদের মনসুর কাকার ঘোর তখনো কাটে নি। তিনি তার সমস্ত বিস্ময় নিয়ে একটা মানুষের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিস্ময়-বিহীন বিগত বছরগুলোর নিস্তরঙ্গ জীবন বুঝি শেষ! তাঁর মাথায় এখন রীতিমত ঝড়! একি ব্যাপার! একি অবাক করা ব্যাপার!

রুমে নীরবতার তুমুল উৎসব। হঠাৎ সেই উৎসবে মনসুর কাকার উত্তেজিত কন্ঠ বড্ড বেসুরো হয়ে বেজে উঠে, “মইত্যা !!! তোরে আমি পাইছি!”

পর্ব ৪
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ রাত ৮:১৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×