somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রেফতারের পর নিজামী - পর্ব ৪

২৯ শে মে, ২০০৮ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩

সকাল থেকে নিজামী তার টুপি খুঁজে পাচ্ছে না! একি যন্ত্রণায় পড়া গেল! কাকে সন্দেহ করা যায়? নিজামী আসার পর থেকেই বলা নেই কওয়া নেই, তার দিকে হঠাৎ হঠাৎ চেঁচিয়ে উঠা ওই সমবয়সী লোকটাকে? কি নাম যেন লোকটার? ছোকরাটা তো মনসুর কাকা বলেই ডাকে। ছোকরাটার নাম কি? ওহ! সবুজ। মনে পড়েছে। আজকাল অনেক কিছুই মনে থাকে না। বয়স হয়ে গেছে, এক পা কবরে। ৭১ থেকে এ পর্যন্ত ইসলামের সেবায়, দেশের সেবায় পুরো জীবন ব্যয় করেও লাভ হল না, শেষ পর্যন্ত জেলের ভাত খেতে হচ্ছে!

ফজরের আযানের সাথে সাথে প্রতিদিন নিজামীর ঘুম ভেঙ্গে গেলেও আজ ঘুম ভাঙ্গে নি। ভাঙ্গল যখন তখন দেখে মনসুর কাকা নামায পড়ছেন। নিজামীকে টুপি খুঁজতে দেখে মনসুর কাকা হাসেন।

- কি ব্যাপার? হাসছেন কেন? আরেকজন বিপদে পড়লে খুশি লাগে? নিজামী প্রশ্ন করে।
- আর কত ভন্ডামি করবি? মনসুর কাকা ঘৃণাভরে প্রশ্ন করেন।
- মানে? কি আজেবাজে কথা বলছেন? নিজামী স্পষ্টত রেগে উঠে।
- নামায পড়স ভালো কথা। দেশের মানুষের কাছে তোর পাপের লাইগ্যা মাফ চাইছস?
- কিসের পাপ? হুমম? আমাকে শাসানো হচ্ছে? কত্ত বড় সাহস?
- শুন মইত্যা, ইহজীবনে তোর বিচার দেশের মানুষ করতে না পারলেও পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবি? মানুষ তোরে মাফ না করলে তো আল্লাহও তোরে মাফ করবো না। কোরান-হাদিস কি পড়ছস? এইটাও জানোস না?

নিজামী কি বলবে ভেবে পায় না। মনসুর কাকা নিজামীর হাত টেনে নিয়ে নিজের টুপিটা হাতে দিয়ে বলেন, “ধর টুপি। যা, নামায পইড়া সেজদায় পইড়া আল্লাহর কাছে হেদায়েত চাহ্‌!”

অন্যদিকে আমাদের গল্পের সহজ সরল প্রেমিক ছেলে সবুজের ঘুম এই বাকবিতন্ডায় ভেঙ্গে গেছে। ঘটনার আকস্মিকতায় সে ভাবল – টুপি নিয়ে গ্যাঞ্জাম লেগেছে কিনা। চোরের মনে পুলিশ পুলিশ। নিজামীর টুপিটা প্রথম দিনই ভাল লেগেছিল, পছন্দের জিনিস নিজের কালেকশন এ থাকবে না এটা কি করে হয়? তাই গতরাত সুযোগ বুঝে টুপিটা নিয়ে নিজের বালিশের কভারের নিচে ঢুকিয়ে রেখেছে।

নিজামী নামায শেষে তার বিছানায় আবার শুয়ে পড়ে। এবার সবুজ ভয়ে ভয়ে বিছানায় উঠে বসে। টুপি চুরির জন্য তাকে আবার সন্দেহ করছে নাতো! তাকে টুপির জন্য ধরলে কি করা যায়। সে সুযোগ দেয়া যাবে না। আড়চোখে সবুজ নিজামীকে লক্ষ্য করছে। নিজামী তাকে কিছু বলতে যাবে, এমন সময় সে গান শুরু করে দিল-

যদি বুকটা চিড়ে দেখাতে পারি
কতটা হাহাকার নিয়ে বেঁচে আছি!
কি যে আর্তনাদে একাকার আমি।
একলা স্মৃতির খোলা মাঠে, অন্ধকারের মহাউৎসবে
হারানো দীর্ঘসময়, খুঁজে বেড়াই আমি....
স্মৃতি! সময়! আর কিছু অন্ধকার, আরো ঘোর অন্ধকার।

সবুজ ফ্লোরের দিকে তাকিয়ে গাইছে। একি গান বারে বারে। প্রথম দিকে নিজামীর সাথে কথোপকথন এড়ানো গানের উদ্দেশ্য থাকলেও, ভোদাই ছেলেরা যেমন সব কিছুতে প্রেমিকা খুঁজে, তেমনি তারও পুরনো প্রেমিকার কথা মনে পড়ল। গানের প্রতিটি শব্দ যেন তার নিজের মনের কথা বলে দিচ্ছে।

আমাদের মনসুর কাকা তখন জেলরুমের দরজার পাশে দাঁড়ানো। করিডোরের দিকে তাঁর সেই বিখ্যাত শুন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। গানের কথাগুলো যে তার জীবনের সাথেও মিলে গেল!

[ আগামী পর্বে গল্প শেষ হবে

শেষ পর্ব
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ রাত ৮:১৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×