ক্যনাডার বর্তমান প্রধানমন্ত্রী, স্বীয় পরাজয় আসন্ন দেখে, জি- জি র অনুমতি নিয়ে সংসদ অধিবেশন মুলতবি করে ফেললেন প্রায় দু - মাসের জন্য।
জি-জি হলেন গভর্নর জেনারেল। তিনি নিয়েই একজন অভিবাসী। সম্ভবত হাইতি থেকে ক্যনাডাতে অভিবাসী হয়ে এসেছেন। ভাল ফরাসী বলতে পারেন এবং জি-জি হবার পূর্বে টিভির Fifth Estate এর উপস্থপিকা ছিলেন। তিনিও কাল বংশের (এবং সুন্দরী)।
এই দুই মাসে বিরোধী দলের জোট টিকবে কি না, তাই দেখার বিষয়। প্রেস কনফারেন্সে প্র মন্ত্রীর টা কভারেজ দিল Citytv, CTV, Globaltv, CBC তথা সকল টিভি স্টেশন। কিন্তু বিরোধী দুই দল নেতার বক্তব্য শুধু CBC প্রচার করল। অথচ CBC সরকারী অর্থায়নে পরিচালিত।
Citytv, CTV, Globaltv এদের অনুষ্ঠান দেখলে মনে হবে এরা হারপারের ই পক্ষে।
দেখা যাক ২৬ শে জানুয়ারীতে বা পরবর্তী সময়ে কি হয়.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



