আমার প্রিয় পোস্ট
- ভালোবাসার হতভাগাদের জন্য ১০টি মুভি + ডাউনলোড লিংক - নাফিজ মুনতাসির
- চলচ্চিত্র বিষয়ক আমার যত পোস্ট - কাঊসার রুশো
- বাংলাদেশে আওয়ামীজোটের বিস্ময়কর বিজয় ও চারদলীয় জোটের অবিশ্বাস্য পরাজয় প্রসংগে : আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ - যুকরুফা ০৭
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- আমার যত ভ্রমণ ও ছবিব্লগ - কাঊসার রুশো
- ওয়ার্ডপ্রেস ও জুমলা দিয়ে তৈরি ব্লগের ফ্রি হোস্টিংয়ের ১৩টি সাইট - আবিন সুর
- এমন বেইনসাফিতে আল্লাহর আরশ কেঁপে ওঠার কথা - উড়নচন্ডী ডটকম
- বাংলার ভবিষ্যৎ নতুন প্রজন্ম, এদের চিনে রাখুন -নতুন সংস্করন। - মুক্তির প্রজন্ম
- জানুন আপনার সেল ফোনটি আসল কিনা














- টিপস ম্যান
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- The Death of English (LOL), Age, sex, location>> ASL, hru >>>> How Are You ? , Fuck You >>> fuk u , Girlfriend >>> gf , Great >>> Gr8, No problem >> np - বিপ্লব কান্তি
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান ১৬ ডিসেম্বর ১৯৭১ উচ্চারিত হয়েছিলো , রেসকোর্সের ময়দানে , এদেশেরই মানুষের বিজয়তপ্ত আওয়াজে....... - দাসত্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- ধন্যবাদ মিঃ ওবামা - বাংলাপ্রতিদিন
- ১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ)। - বাহারুল ইসলাম বাহার
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- শেয়ার ব্যবসা - ১: যে ভাবে শুরু করতে পারেন - ওরাকল
- ওয়েব সাইট ডিজাইনিং ,ফ্রী ওয়েব টেম্পলেট ডাউনলোড, সোর্স কোড ডাউনলোড এবং ওয়ার্ড প্রেস এর থিম ডাউনলোডের লিঙ্ক লিস্ট...... - খুজে ফিরি অজানা কে?
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বাঁচার মতো মজুরির দাবিতে উত্তাল গার্মেন্টস শিল্পাঞ্চল : ন্যূনতম জাতীয় মজুরি ৭০০০ টাকা নির্ধারণ করতে হবে - আবু নাঈম
- Secret Societies: Youtube ভিডিও - হাফিজুর রহমান
- মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন ৮০০ গুণ পর্যন্তঃ ব্যবহার করুন Full Speed v3.3 - বিডি আইডল
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান) - ফেরদৌস ৬৯
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- Free 30GB Online Space.................... - আবীর
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- ব্লগে কি ভাবে ভিডিও দেয়া যায় - ফেরদাউস আল আমিন
- বর্ষণবোধ - মাসুদ খান
- বিন্দু থেকে গড়া সিন্ধু - আমার উইকি অভিজ্ঞতা - ১ - রাগিব
- বাবা তোমাকে মনে পড়ে - সুলতানা শিরীন সাজি
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
১৯৭১ : মুজাফফরাবাদ
২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালী যে ক'জন মুজাফফরাবাদে ছিলেন, তারা সকলেই, জানা মতে সামরিক বাহিনীতে চাকুরিরত ছিলেন। সর্ব সাকুল্যে হয়তো সাত থেকে দশ পরিবার হতে পারেন। সাত থেকে দশ ব্যবধানটা উল্লেখ করার কারন মুলত ১৯৭১ সালের মাঝামাঝি থেকে নভেম্বরের সময়ে অনেকে পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন। জানামতে মুজাফফরাবাদ থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ করতে যাননি। কারন হিসেবে আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে, পরিবার সহ পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন তাদের পক্ষ অত্যন্ত ঝুকিপূর্ণ ছিল। মুজাফ্ফরাবাদের সন্নিকটে সমতল ভূমির কোন সীমানা ক্রসিং ছিল না। বিদেশে আমাদের এই ছোট বাঙ্গালী গোষ্ঠী কিন্তু অতি সহজেই জানতে পারত সামরিক বাহিনীর কোন বাঙ্গালী সদস্য পালিয়ে গিয়ে ভারত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে চলে গেছে। তার মধ্য লাহোর সীমানায় গেট ভেঙ্গে জীপ চালিয়ে মেজর মনজুরের(পরে বাংলাদেশে মেজর জেনারেল মনজুর, ১৯৮১ সালে চট্টগ্রামের জি, ও, সি) খবরটি অতি সহজেই জানাজানি হয়ে যায়।
এরকম আরও পালিয়ে যাবার খবর আসতে শুরু করে। অধিকাংশই আমার ধারনা তরুন অফিসার ও জোয়ান। জোয়ানরা অবশ্য দেশে ছুটিতে গিয়ে আর ফেরেন নি, জেনেছি সরাসরি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অনেকে। এ ধরনের ঘটনা যত ঘটছিল, আমরা যারা রয়ে গিয়েছিলাম, তাদের উপর সামরিক গোয়েন্দা নজরদারি স্বাভাবিক কারনেই বেড়ে গিয়েছিল। এই একই কারনে অনেক পরিবার সম্পন্ন সামরিক চাকুরে বাংলাদেশে তাদের ছুটি কাটাতে যান নি।
মুজাফফরাবাদের সম্মিলিত সামরিক হাসপাতালে বাবার চাকুরী ছিল। এই সম্মিলিত সামরিক হাসপাতালে সরকারী বেসরকারী সব ধরনের রোগী ও যোদ্ধাদের চিকিৎসা চলতো। ভারতীয় যোদ্ধাহত সৈন্যও এই হাসপাতালে চিকিৎসা হতে দেখেছি। বিশেষ করে আমি ও আমার ছোট বোনতো শোনার পর দৌড়ে দেখতে গেছিলাম, শত্রু দেখতে কেমন হয় এটা দেখার জন্য। দেখার পর আমার উৎসাহ একেবারে নিবে গেছিল, মনে গভীরভাবে উচ্চারিত হচ্ছিল, "আরে ও তো আরেকটা মানুষ"।
১৯৭১ এর জুন মাস থেকে নয়া দিল্লি রেডিও যতটুকু মনে পড়ে, বিকাল চারটা থেকে এক ঘন্টা ব্যপী বাংলা অনুষ্ঠান চালু করেছিল। ঐ রেডিও আর বিবিসি থেকেই মুক্তিযুদ্ধের খবরাখবর পাওয়ার জন্য আমরা উদগ্রীব হয়ে থাকতাম। বিবিসি বাংলার সিরাজুর রহমান তখন অতি পরিচিত কন্ঠ। ওটা সকালে ১৫ মিনিটের জন্য আর বিকেলে আধা ঘন্টার জন্য হোত। তবে সকলে বিবিসির তথ্যকেই প্রদান্য দিয়ে থাকত।
ঐ দুই রেডিও প্রচার শোনার জন্য আমাদেরকে বেশ সতর্কতা অবলম্বন করতে হোত। "লো" ভলিউম ও ট্রান্সিস্টর রেডিও কাছে গিয়ে কান পেতে, রুমের দরজা বন্ধ করে শুনতাম প্রায় সকলেই। এক পরিবার তো গোয়েন্দাদের/প্রতিবেশীকে খুশি করার জন্য বিবিসি আর দিল্লি রেডিও বদ্ধ ঘরে শোনার পর, রেডিও পাকিস্তান "হাই" ভলিউমে চালিয়ে দরজা - জানালা খুলে রাখত ( "নে তোদের রেডিও শোন")।
ডিসেম্বরের দশ তারিখে সম্ভবত আমার এ্যবোটাবাদ পাবলিক স্কুল শীত কালীন ছুটি হলে মুজাফফরাবাদ আসি। আসার পর দেখি বাবা নেই, জানালো হোল ফ্রন্ট লাইনে ফিল্ড এ্যম্বুলেন্সের সংগে বাবাকে যুদ্ধের ডিউটিতে পাঠিয়েছে। আমি জানতাম বাবার এই সিনিয়র পজিশনে থেকে যুদ্ধে রনক্ষেত্রে যাবার কথা নয়, ওটা জুনিয়ররা করে থাকেন। বুঝলাম বাঙ্গালী হিসেবে বাবাকে শাস্তি দেয়ার জন্যই তাকে এই শীতে রনক্ষেত্রে পাঠিয়েছে। সিংগেল জুনিয়র বাঙ্গালী ডাক্তারকে পাঠানো যাবে না, কারন সে যদি ভারতে পালিয়ে যায়। সবাই দোয়া করছে কুশল সংবাদের জন্য। নিজের দেশে দেশের জন্য কাজ করতে পাঠানোর সময়ও আমাদেরকে শত্রু ভাবা হচ্ছে।
১৯৭১ এর শেষ দিকে আমরা ও যাত্রা পথে পাকিস্তানীদের অশোভন উক্তি থেকে নিজেদেরকে মুক্ত রাখার লক্ষে নিজেরা ও অপ্রয়োজনীয় ভ্রমন প্রায় বাদই দিয়ে ফেলেছিলাম।
নভেম্বরের দিকে নয়া দিল্লি রেডিও "শোন একটি মজিবরের কন্ঠ থেকে লক্ষ মজিবরের কন্ঠ........." এই গানটি প্রচার করত। এবং গানটি শুনতে অসম্ভব ভাল লাগত। রেডিও তরঙ্গ জ্যমি প্রযুক্তি তখন নিশ্চয়ই উন্নত ছিল না। থাকলে ভারতের আকাশ বানী শুনতে হোত না।
১৪ই ডিসেম্বর বাবাকে যুদ্ধ ক্ষেত্র থেকে বেশ অসুস্থ অবস্থায় ফেরত আনা হোল। চারিদিকে তুষারপাত অবস্থা ও তীব্র ঠান্ডা পরিবেশে তাঁবুতে থাকতে থাকতে বাবার বয়সে ধরা শরীর আর ধকল নিতে পারে নি।
১৬ ডিসেম্বর সকাল থেকেই বিবিসির খবরে আমরা জানতে পারি। বাংলাদেশে পাকিস্তান বাহিনী আত্মস্বমর্পণ করেছে। অবশ্য তেশরা ডিসেম্বর থেকেই নয়া দিল্লি রেডিও থেকে পাকিস্তান বাহিনীকে আত্মস্বমর্পণ করতে ইষ্টার্ন কমান্ড থেকে উচ্চারিত হচ্ছিল।
ছবিঃ ইন্টারনেট মুজাফফরাবাদ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ১৯৭১ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পথচারী বলেছেন:
জানলাম
লেখক বলেছেন: ধন্যবাদ
শওকত হোসেন মাসুম বলেছেন:
ভাল লেগেছে লেখাটা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অমিত আহমেদ বলেছেন:
তথ্যবহুল।
মাহবুব সুমন বলেছেন:
লেখাটি ভালো লাগছে
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
ফেরদাউস ভাই পরের ঘটনাগুলো জানতে চাই। অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিভাবে দেশে ফিরলেন? আপনার বাবা এখন কেমন আছেন??
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















