somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশীদের ক্যনাডার জীবন যাত্রা

০৫ ই মে, ২০১০ ভোর ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যনাডার জীবন যাত্রা একেক জনের কাছে একেক রকম। তবে আমার ধারনা যারা পেশাজীবি কোটায় ক্যনাডা অভিবাসী হিসেবে গিয়েছেন তাদের অধিকাংশই তাদের নুন্যতম লক্ষেই পৌঁছুতে পারেন নি। যার কারনে ক্যনাডা ছেড়ে আমি চলে এসেছি। বাইরে থেকে ক্যনাডা সুন্দর ল্যন্ড অফ অপরচুনিটির দেশ বলা হলেও, বাস্তবিক দিক থেকে অধিকাংশ পেশাজীবিদের জন্য ঐ স্লোগান একটি মরিচীকা।

কিন্তু যারা রিফিউজি হিসাবে ক্যনাডায় আগমন করেছেন, সোসালে থেকেছেন, সোসালে থেকে ছোট খাট ব্যবসা শুরু করেছেন, ঐ ব্যবসার মাধ্যমে অনেকেরই সাফল্য এসেছে। এর মধ্যে বাংলাদেশী অধ্যুসিত এলাকায় মনোহরি দোকান বা গ্রোসারী দোকান(কাঁচা বাজার সহ) ।

উল্লেখযোগ্য। এর পরে রয়েছেন ট্যক্সিচালক ভাইগন, শুনেছি এই ট্যক্সিচালক ভাইদের মাসিক নগদ আয় তিন থেকে চার হাজার ক্যনাডিয় কলারে চলে যায়। এই দুই শ্রেনীর ব্যবসায়ীরা বেশ ভাল থাকেন বলে জানা যায় কারন নগদ আয়ের আয়কর ওনারা নিজেদের মত ম্যনেজ করতে পারেন।

একাউন্ট্যন্ট ও ব্যংকাররা বছর কয়েক আগেও ভাল ছিলেন, জানা যায় গত বছর থেকে তাদেরও পেশা অনুসারে কাজ পেতে বেশ বেগ পেতে হচ্ছে।

ক্যনাডা এসে পেশাজীবিরা নানা ধরনের কোর্স ও উচু স্তরে পড়াশুনা করেও লাগসই চাকুরী পাচ্ছেন না।

বাহ্যিক দিক থেকে ক্যনাডায় অসাম্প্রদায়িক মনে হলেও, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে ক্যনাডায় যথেস্ট পরিমানে সাম্প্রদায়িকতা বজায় রয়েছে। আমি নিজে যুক্তরাষ্ট্রে প্রকল্প প্রকৌশলী হিসেবে কাজ করলেও, ক্যনাডা যে পেশায় অভিবাসী হয়েছিলাম সেই পেশার কোন প্রতিষ্ঠানে বহু আবেদনেও নুন্যতম সাড়া পাওয়া যায় নি।

এছাড়াও প্রতি বছর ক্যনাডার জীবন যাত্রার ব্যয় প্রতি বছর প্রায় ৫% থেকে ১০% হারে বেড়েই চলছে কিন্তু দেশটির উল্লেখযোগ্য কোন প্রবৃদ্ধি নেই।

উদাহরন সরুপ বলতে পারি; টরন্টোতো একটি পাবলিক ট্রানসিট সংস্থা । এদের মাসিক টিকেট কি হারে ছয় বছরে বেড়েছে, তা থেকে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির হার নির্ণয় করতে পারবেন।
২০০৩ সাল; মাসিক টিকেট এর হার ৮৫ডলার
২০০৪ সাল; মাসিক টিকেট এর হার ৯০ডলার
২০০৫ সাল; মাসিক টিকেট এর হার ৯৫ডলার
২০০৬ সাল; মাসিক টিকেট এর হার ৯৯ডলার
২০০৭ সাল; মাসিক টিকেট এর হার ৯৯ডলার
২০০৮ সাল; মাসিক টিকেট এর হার ১০৯ডলার
২০১০ সাল; মাসিক টিকেট এর হার ১২১ডলার

অনেক পেশাজীবি এখানে এসে এখন হতাশায় ভুগছেন, এদের মাঝে অনেক ডাক্তারও রয়েছেন। সুতরাং যারা ক্যনাডায় পেশাজীবি বিভাগে আসতে চান, অনেক খোঁজ - খবর নিয়ে আসবেন।
আমার ছ''বছর অবস্থান এ ক্যনাডাকে খুব একটা উন্নত দেশ মনে হয় নি।
যারা ক্যনাডার অভিবাসী ইন্জিনিয়ারদের সন্মন্ধে জানতে চান, নিচের লিংকটি দেখতে পারেন। ক্যনাডায় অভিবাসী প্রকৌললীদের অবস্থান
View this link
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১০ বিকাল ৩:০৪
১৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×