ইত্তেফাক থেকে জানতে পারলাম সদ্য সমাপ্ত সার্ক সম্মেলনে সন্মানিত প্রধানমন্ত্রী নেপাল থেকে বিদ্যুত কেনার প্রস্তাব করেছেন নেপালের প্রধান মন্ত্রীর কাছে। নেপালের স্যাপ্ট-কোসি হাই ড্যাম থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুত। এ বাঁধটি বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে ১১০ কিলোমিটার দূরে নেপালের অভ্যন্তরে নির্মিত হবে।
অতি উত্তম প্রস্তাব। বাংলাদেশ এই প্রস্তাব বহু পূর্বেই দিয়ে আসছিল। উজানে জলাধার(পানিধার) নির্মানের; যা দিয়ে পানি আধারে রাখা যাবে, সাথে সাথে বিদ্যুত উতপাদন করে নিকটবর্তী দেশেরও কাজে আসবে।
এ ছাড়াও নেপাল থেকে বাংলাদেশের ঠাকুরগাঁও পর্যন্ত বিদ্যুতের সঞ্চালনের জন্য হাই ভোল্টেজ টাওয়ার ভারতীয় ভুখন্ডে নির্মান করতে হবে।
ঐ কাজটি কে করবে? ভারত? দেখা যাকঃ- আমাদের দুই প্রতিবেশির বন্ধুত্ব কতটুকু গাড়!!!!!!
বিদ্যুত কিনলাম, টাকা দিলাম, কিন্তু পরবর্তী পর্যায়ে বিদ্যুত আর ঘরে এলনা, কারন ভারত যখন বেরুবারির বদলে তিন বিঘা করিডোর দিতে তিরিশ বছর লাগিয়েছে, এই ক্ষেত্রে ও একই রকম হওয়ার সম্ভাবনা থেকে যায়। তিরিশ বছর পর কেনা বিদ্যুত ঘরে এসে আলো জালাতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

