"জানালা" বলতে এইখানে মাইক্রোসফ্ট এর অতি পরিচিত ও অতি প্রভাবিত "উইন্ডোজ" অপারেটিং সিস্টেম এর কথাই বলছি। আমার কম্পুটারে হাতে খড়ি আইবিএম এর ৩৭০-১১৭ দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট কাজ দিয়ে। তখন অপারেটিং সিস্টেম কাকে বলে বুঝার কথা না। প্রোগ্রামিং দিয়ে একটি সমস্যা সমাধানের জন্য আইবিএম এর ৩৭০-১১৭ টি ব্যবহার করতে হয়েছিল।
কর্ম ক্ষেত্রে পেয়েছিলাম TRSDOS, CP/M সেই ১৯৮৫খৃঃ । অনেকে হয়তো এই নাম গুলিই শুনেননি। না শুনা বা না জানারই কথা। ওটা অপারেটিং সিস্টেম তাই জানতাম না। এতটুকু জানতাম যে ৮" ফ্লপি ডিসক ঢুকিয়ে ওটা চালু না করলে অন্যান্য এপলিকেশন প্রোগ্রাম গুলো চলবে না।
১৯৮৮খৃঃ ম্যক এর আবির্ভাবকে জোরে সোরে পত্রিকা দফতরগুলোকে আপন করতে দেখলাম। বাটার প্যপারে পৃন্ট করে অফসেটে ছাপানোর কথা শুনতাম। ওটার অপারেটিং সিস্টেম ও কি জানতাম না। জানতাম MSDOS আর অপারেটিং সিস্টেম DRDOS অপারেটিং সিস্টেম থেকে ওটা একটু পৃথক। ওর মধ্য গুই আছে, সেজন্য ওটা দেখতে সুন্দর। "গু-- ইই" -- ওটা আবার কি? অনেক খোঁজ - খবর নিয়ে জানলাম, ওটা হোল Graphical User Interface (GUI)। ঐ সময়ে (১৯৮৮ ~ ১৯৯৯) পর্যন্ত ইন্টারনের ছিল না। থাকলে গুগল ছিল না। কিছু না জানলে অসুবিধা নাই গুগলিং করে সত্য হোক মিথ্যা হোক বের করে নেব।
ওপেন সোর্স ও ক্লোজ্ড সোর্স ও বুঝাতাম না। দুবাইতে উইন্ডোজ কিনে ব্যবহার করতে গিয়ে অন্য একটি পনথা খুঁজতে শুরু করলাম। লিনাক্স এর কথা তখন থেকে শুনতে ও দেখতে লাগলাম। ইন্টারনের গতি ধীর হওয়াতে ওটা আর ডাউনলোড করতে পারিনি। ইতিমধ্যে বিভিন্ন কম্পুটার ম্যগাজিন এ লিনাক্স এর সিডি আসা শুরু করল। একটা ও স্থাপন করতে পারিনি। পরে জানলাম আমার ডেস্কটপ কম্পুটার বাবাজি AMD microprocessor ব্যবহার করেন। প্রথম দিককার সব ডেস্কটপ লিনাক্স ই ছিল ইন্টেল ভিত্তিক।
ক্যনাডা গিয়ে বেকার সময়ে ওপেন সোর্স ও ক্লোজ্ড সোর্স সন্মন্ধে পড়াশুনা করলাম। এমনকি লিনাক্স এর গুরুত্বপূর্ণ contributor Linus torvalds আত্মজীবনী ও পরে ফেললাম। গুগলিং এর বদৌলতে জানলাম Graphical User Interface (GUI) ভিত্তিক OS নির্মাতা এ্যপল বা মাইক্রোসফ্ট কেউই নন। ঐ কৃতিত্ব Xerox প্রতিষ্ঠান এর Paul Alto রিসার্চ সেন্টার এর।
আরও জানলাম, মাইক্রোসফট তার বাবা ও মা র প্রতিভা ও সরকারের ওপর প্রভাব খাটিয়ে " ইন্টেলেকচুয়াল প্রপার্টি " জাতীয় নীতিমালা তৈরী করেন। এটা কেউ কিনতে পারবে না, শুধু ভাড়া দেয়া চলবে। এটা রক্ষা করতে হলে সফটওয়্যারকে " ক্লোজ্ড " করতে হবে। সুতরাং চলে এলো ক্লোজ্ড সোর্স। মাইক্রোসফ্ট মনে হয় এই ক্লোজ্ড সোর্স নিয়ে বিপদে পড়েছে। মনে হয় তালা লাগিয়ে চাবি হারিয়ে ফেলেছে। ওপেন সোর্স এ যেমন সোর্স কোড এর জন্য কাউকে তেল দিতে হয় না, উতসাহি ডেভেলাপাররা, সোর্স ওপেন পেয়ে এর ভুল সুধরাবার জন্য জোগান দিচ্ছেন, এ্যড অন তৈরী করছেন, ফলে ওপেনন সোর্স এর গতিময়তা ক্লোজ্ড সোর্স তুলনায় অনেক বেশি। মাইক্রোসফট ও ম্যক এ ধরনের কোন ধ্যন ধারনা বা চিন্তা মাথায় রাখেনি বিধায় মনে হচছে তাদের ভবিষ্যত শংকায় রয়েছে।
বিশ্ব যেভাবে নেটয়ার্ক ভিত্তিক চৌকস সিস্টেম এর দিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে শুধু
"জানালা" নয় ম্যক ওএস, লিনাক্স সবগুলোই WebOS জাতিয়ব্লগ দেখুন অপারেটিং সিস্টেম এর কাছে হেরে যাবে অথবা প্রত্যককে আগামি দিনের জন্য বিবর্তিত হতে হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

