আশ্চর্য আমাদের অনুষ্ঠান আয়োজকদের চিন্তা চেতনা, মন - মানসিকতা, দেশপ্রেম ও দেশাত্ববোধ। বিপিএল ভারতের আইপিএল আদতে আয়োজন করা কৃকেট লিগ হলেও এটি একান্ত বাংলাদেশের। বাংলাদেশের কষ্টার্যিত বৈদেশিক মুদ্রা ব্যয় করত বৈদেশিক কৃকেট খেলোয়ারদের আনা হচ্ছে। আশা করা যাচ্ছে এই আয়োজন বাংলাদেশের কৃকেটের মানকে স্বল্প সময়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যেতে বা নিয়ে যেতে সহায়ক ভুমিকা পালন করবে। এখানে উদ্ভোধনি অনুস্ঠানে নাচ-গান একেবারে না থাকলেও চলতো। যদি রাখতেই হয় তা হলে বাংলাদেশের গুণ ভরা শিল্পীরাই তো যথেষ্ট। ভারতের শিল্পীদের এই অনুষ্ঠানে আনার তো যৌক্তিকতাই নেই। আয়োজকরা ভারত থেকে শিল্পী এনে শুধু দেশের শিল্পীদের প্রতি অবিচারতো করেছেনই, তদোপরি যৌন সুরসুরিমুলক নাচ দেখিয়ে আমাদের বাংলাদেশি সংস্কৃতিকে কলুষিত করেছেন, আমাদেরকে অপমানিত করেছেন।
এখনও ভুলিনিঃ-
সীমান্তের কাঁটা তারে ঝুলছে ফেলানির দেহ,
ভুলিনি নগ্ন যুবকের ওপর বিএসএফ’র নির্যাতন,
ভুলিনি হাত-পা বাধা বাংলাদেশির লাশ বাশে ঝুলিয়ে নিয়ে যাওয়া দৃশ্য।
আমরাও মনে রাখব মাত্র কয়েকদিন আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ‘সীমান্তে গুলি চলবেই’।
আর বৃহস্পতিবার সকাল থেকে বাংলানিউজের অনলাইনে দুটি খবরঃ-
চুয়াডাঙ্গায় ৫টি কিশোরকে আটকে রেখেছে বিএসএফ ও সাতক্ষীরা সীমান্তে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ।
মনে রেখ ভারত, তোমাদের স্বাধীনতা সময়ের সহায়তা কৃতজ্ঞতা চিত্তে স্মরন করব কিন্তু এই ওপরের চিত্রায়িত কিছু নির্যাতনের বর্বরতাও আমরা ভুলব না।
স্বাধীনতা সময়ে তোমরা আমাদেরকে সাহায্য করে নিজেদেরকে ও সাহায্য করেছো। তোমরা বাংলাদেশকে অতি শীঘ্রই স্বাধীনতা সাহায্য করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাওয়া জয় ও কৃতিত্ব কিছুটা হলেও ছিনিয়েছো এবং নিজ দেশে অন্যান্য জাতিভিত্তিক আন্দোলন বা স্বাধীনতার দাবিকে সুচিন্তিত ভাবে পিছিয়ে দিয়েছো।
এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তোমাদের সম্পৃক্ততা একেবারে আমাদের জন্য হয়নি, তোমাদেরও সুদুর প্রসারি স্বার্থ ছিল।
ওরা সীমান্তে আমাদের হত্যা করে আর আমরা ওদের অতিথি করে এনে মঞ্চে নাচাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।