somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে গর্ব হয় যখন দেখি আমার দেশের টেক্সটাইল তৈরি করছে মার্কিন ও ন্যাটো বাহিনীর সামরিক পোশাক ।।

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের পোশাকের জোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে যাচ্ছে মার্কিন ও ন্যাটো বাহিনীর সদস্যদের সামরিক পোশাক।।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি কারখানার দু’টি ইউনিটে দীর্ঘদিন ধরে এ ধরনের পোশাক তৈরি হলেও তা সাধারণের জানার বাইরেই রয়ে যায়।।

ব্রিটিশ ও বেলজিয়ামের বিনিয়োগে প্রতিষ্ঠিত এ কারখানায় ন্যাটো ও মার্কিন বাহিনী ছাড়াও ব্রিটিশ পুলিশ এবং ইউরোপের বেশ কিছু দেশের সেনাবাহিনীর পোশাক তৈরি হয়।।



২০০১ সাল থেকে সীমিত পরিসরে ন্যাটো বাহিনীর জন্য পোশাক তৈরি শুরু করে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে তাদের কাজের পরিধি বেড়ে যায়।।

ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট সোমবার বিকেলে ডিইপিজেডের এ কারখানা পরিদর্শন করেন।।

কারখানার একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, দীর্ঘ ১১ বছর ধরে ন্যাটো বাহিনী সহ ইউরোপীয় বাহিনীগুলোর জন্য পোশাক তৈরি করলেও প্রতিষ্ঠানটি কখনই চায়নি তাদের কাজের ধরণ ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ হোক।।

তবে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্টের এদিনের পরিদর্শনের মাধ্যমে বিষয়টি আর গণমাধ্যমের অগোচরে থাকলো না। যদিও তারা নাম না প্রকাশের জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন।।

ইরাক যুদ্ধের সময় ব্রিটিশ আর্মির জন্য এ কারখানা থেকেই এক লাখ পিস কমব্যাট ড্রেসসহ সেনাদের শর্টস, টি শার্ট ও অন্যান্য আনুষঙ্গিক পোশাক সরবরাহ করা হয়।।

কারখানাটি বছরে ৪০ লাখ ডলারের সামরিক পোশাক রপ্তানি করে।।

কারখানা ঘুরে দেখে ব্রিটিশ মন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, “এখানকার কাজের পরিবেশ ও গুণগত মান দেখে আমি নিশ্চিন্ত।”

কারখানার একজন কর্মকর্তা বাংলানিউজকে আরো বলেন, “ন্যাটো বাহিনীর জন্য পোশাক তৈরি হওয়ায় তাদের নিজেদেরও কিছু বাড়তি নিরাপত্তা-সচেতনতা বজায় রাখতে হয়। এজন্য বাইরের কোনো ব্যক্তিকেই এখানে প্রবেশ করতে দেওয়া হয় না।।”

সত্যিই একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে গর্ব হয় যখন দেখি আমার দেশের টেক্সটাইল তৈরি করছে মার্কিন ও ন্যাটো বাহিনীর সামরিক পোশাক ।।

Collected From
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৯:২৯
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×