অনেকেই আক্ষেপ করে বলে থাকেন, বাংলাদেশে কোনো ভালো মানের বিশ্ববিদ্যালয় নেই। তাদের আক্ষেপ কে বৃদ্ধান্গুলি দেখিয়ে বু্য়েট বিভিন্ন সময় বাংলাদেশের জন্যে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছে। অর্থাৎ আমাদের মন্দের ভালো হচ্ছে এই বুয়েট। নি:সন্দেহে বলা যায়, বাংলাদেশের সেরা ছাত্ররা এই বুয়েটের শিক্ষার্থী।
অথচ, প্রতিটা ফুটবল বিশ্বকাপের সময় ই দেখা যায়, ক্লাশ চলবে কি চলবে না, এই নিয়ে সেখনে কোনো না কোনো অঘটন ঘটছে। গত বিশ্বকাপে তো সেখানকার ছাত্ররা উপাচার্য কে বন্দি করে রেখেছিলো ক্লাশ বন্ধ রাখার জন্যে।
এই বিশ্বকাপ এ আমাদের কোনো প্রতিনিধিট্ব নেই। এমনকি দূর কোনো সম্পর্ক ও নেই। তবে কেনো এটা নিয়ে আমাদের এতো আদিখ্যেতা।
ভালো হয় এটার একটা সুষ্ঠু সমাধান হলে।
এ ঘটনায় আরেকটা জিনিস খুব পীড়া দিলো। শিক্ষকরা হবেন ছাত্রদের বন্ধু, আবার প্রয়োজনে তাদের শাসন করার মতন অভিভাবক। বুয়েটের গতকালের ঘটনায় তারা অভিভাবক হতে পারে নাই। কঠোর ভাবে বলতে পারে নাই, ক্লাশ হবে, আবার বন্ধুর মতন বলতে পারে নাই, ঠিক আছে, পরীক্ষাটা হবে না।কারণ চার বছর পরপর একটা বিনোদন তো বটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


