somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন নিজেকে বদলাই .....

১৫ ই জুলাই, ২০১০ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলা জগিং বলেন আর ভোরের হাওয়া খাওয়ার জন্যেই বলেন ঘর থেকে বের হই। নামাজ পড়ার পর একটু হাটতে না বের হলে দিনটা খারাপ যায়। আজ ও বেরিয়েছিলাম। সদর দরজা থেকে মাথাটা বের করতে না করতেই ওপর থেকে একটা প্যাকেট এসে পড়লো মাথার ওপর। ঠিক সদর দরজার মুখেই পড়লো। একটি দিনের শুভ সূচনাই বলতে পারেন। এতো ভোরে কাকে কি বলবো ?? তাই চেপে গেলাম। কিন্তু মনটা খুব বিক্ষিপ্ট হয়ে রইলো।

হেটে কিছুদূর যাওয়ার পর দেখলাম, এলাকার খালাখালুরা ডায়েবেটিস কামনোর ঔষধ নিচ্ছেন, মানে হাটতে বের হয়েছেন। সবাই এলাকার গুনি মানুষ, কেউ কেউ তো আবার সরকারি অফিসের বড় কর্তা। সালাম ঠুকে আমি এগুতে লাগলাম। হঠাৎ মনে হলো পেছহনে একসাথে সবার গলায় কিছু আটকে গেছে। খক খক ..। চলছে.. আনাবরত।

আর কিছু পন্কিল দলা তাদের বুক হতে উগরে দিচ্ছেন রাস্তার ওপর। খুব মনে চাইছিলো একবার গিয়ে বলি কাকা, একবার একটু খালি পায়ে হেটে যাবেন আপনার নিঃসৃত ঐ দলার ওপর দিয়ে, অথবা কিছুক্ষণ চেয়ে থাকবেন ঐটার দিকে।

এই রকম বিক্ষিপ্ত মন নিয়েই হাটছিলাম। দেখলাম এক মা তার সন্তানের হাতে তুলে দিলেন আগের রাতে কেনা চিপ্স এর প্যাকেট, সন্তান তার বহু আদরের, প্যাকেট থেকে চিপস বের করে খাওয়াচ্ছেন আর বলছেন, কারো সাথে ঝগরড়া করবে না, ভালো ত থাকবে, টিচার যা বলে সুন্দর মতন শুনবে। ছেলেটি ও লক্ষি। সুন্দর মাথা দুলাচ্ছে, আর চিপস খাচ্ছে। ভালো। একটা ভালো ছেলে তৈরী হচ্ছে, এক ভালো মায়ের হাতে। কথা বলতে বলতে পথ পথ চলতে চলতে চিপস শেষ হয়। খালি প্যাকেটের গুরুত্ব কি ?? ওটা জন্জাল। ওটার জায়গা কোথায় ???

ঠিক ধরেছেন, রাস্তায়। মনে চাইছিলো বলি - মা, আপনি কি আপনার সন্তান কে এই শিক্ষা দিচ্ছেন। ময়লা রাস্তাটাকে আরো ময়লা করলেন। :(

ধুর। আজকে আর হাটবো না। সামনে একটা কলার দোকান। মাত্র খুললো। একটা কলা খাওয়া যেতে পারে। সকাল বেলা কলা খাওয়া স্বাস্থের জন্যে ভালো। সাগর কলা ই নিলাম। আহ !! কি স্বাদ। আহা। মানুষুলোর নোংরামির কথা আর কিছু করতে না পারার যন্ত্রনা খুব পিড়া দিচ্ছিলো।কলাটা শেষ করে ছিলকাটা ফেলে দিলাম ফুটপাতের ওপর। কলা খাওয়া শেষ, এবার যাবার পালা।

" এই পিছন থেকে শার্ট টানে কে ?? "

দেখলাম এক বাচ্চা ছেলে আমার শার্ট ধরে টানছে।

বলছে -
" ভাইয়া, রাস্তা নোংরা করেন কেনো?? ঐ চোকলাতেতো আপনিও পিছলে যেতে পারেন। আপনার কি বুদ্ধি নেই? "

বলে কি এই ছেলে? আমার বুদ্ধি নেই। এই কিছুক্ষন আগেও তো আমি রাস্তাঘাট , মানুষের নোংরামি ..(!) .. নোংরামি, আচ্ছা, আমি নিজেই তো রাস্তা নোংরা করলাম, আমার কি অধিকার আছে অন্যকে দোষ দেয়ার। পণ করলাম , আগে নিজেকে বদলাবো। ছিলকাতা তুলে ফেরত দিলাম কলাওয়ালা কে। কারণ। আশেপাশে কোনো ডাষ্টবিন নেই।

১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×