somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“না ওড়ে, না পোড়ে বোধ - মহাকাল নেবে ধ্বংসের শোধ।“

০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“না ওড়ে, না পোড়ে বোধ
মহাকাল নেবে ধ্বংসের শোধ।“

কার কবিতা এটা মনে নেই, কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর এর দেয়ালে এই কবিতাটি দেখেছিলাম, সে সময় মনে হয়েছিলো যে কথাটায় ওজন আছে। অনেক ভারী কথা সন্দেহ নেই। কিন্তু কথাটা কতটা ওজনদার তা সে সময় না বুঝলেও ঢাকার রাস্তায় চলতে ফিরতে টের পাওয়া যাচ্ছে ইদানিং। ঢাকাবাসী মাত্রই ঢাকার সমস্যা, সুবিধা নিয়েই মধুরং বসবাদ ছিলো এতোদিন। ট্রাফিক জ্যাম, গ্যাস, পানি, বিদ্যুৎ রাস্তার ময়লা-আবর্জনা ফাকা রাস্তায় ছিনতাই ...... এই সমস্যা গুলোতো ছিলোই, কিন্তু ঢাকা যেনো কেমন আপন একটা শহর ছিলো আমাদের কাছে, অন্তত আমার কাছে। হায়!! সেই ঢাকাকে বড় অচেনা লাগে। ছিনতাই, জ্যাম এই সমস্যাগুলো মনে ভয় ধড়ায় সবসময়, কিন্তু ঢাকার রাস্তায় চলতে গিয়ে প্রচন্ড জ্যামের ভেতর আটকে আছি, আর এমন নিরাপদ মূহুর্তে মারা পড়বো, এমন ভয় কখনোই আমার মনে উকি দেয় নি। কিন্তু কালকে সায়েদাবাদের ঘটনার পর মনে হচ্ছে – ঢাকা আমাদের আর আপন কেও না। ( যদিও শোনা যাচ্ছে – গেটমেন গেটের দিকে নজর না দিয়ে সে সময় রেল লাইনের পাশে তার গড়ে তোলা টং দোকানে বেশি সময় কাটান বলেই এই ঘটনা ......  আফসোস ) মহাকাল যেনো তার ধ্বংসের শোধ নেয়া শুরু করে দিয়েছে। ঢাকা এবার ফুসে উঠছে। আমরা সদাই ভীরু জাতি যদি ৫২, ৭১, ৯০ তে ফুসে উঠতে পারি – অত্যাচার আর অবহেলার বিরুদ্ধে তাহলে হাজার বছরের অতিহ্য আছে যে শহরের সে কেনো, নীরবে নিজের অপমান, অবহেলা সহ্য করে যাবে। ৩০ – ৪০ লাখ মানুষের আবাসের জায়গায় এখন দুই থেকে আড়াই কোটি মানুষ থাকছে। থাকতে পারছে না, তা ও থাকছে। শুধু থাকছেই না, প্রতিদিন আরো আসছে ...... থেমে থাকছে না এই আসার খেলা ...... এটা যেনো একতরফা ভাবে হচ্ছে, মানে শুধু আসছেই ...... কেও ঢাকা ছেড়ে যাচ্ছে না। আসলে যাওয়ার উপায় ও নেই। কোথায় যাবে ? যারা এসেছে তারা ভাগ্যাহত, নয়তো ঢাকায় আসতে বাধ্য।
- গ্রামে মুক্ত হাওয়া খেয়ে আর যাই হউক, পেট ভরে না। তাই কিছু ( আসলে অনেক ) লোক ঢাকায় আসে, যদি ঢাকাবাসীর আয়ের কিছু অংশ তারা ভিক্ষা হিসেবে পায়, এই আশায়।
- আর কিছু লোক আসে, কারণ আপনি যেই প্রতিষ্ঠানেই চাকরি করেন না কেনো, আপনার মুল অফিস অথবা একমাত্র অফিস টিও যে ঢাকায়। এমনকি কৃষি ব্যাংকের হেড অফিস সহ আরো কয়েকটা ব্রাঞ্চ ও ঢাকায়। তাদের ঢাকায় কাজ কি ???
- ভালো স্কুল বা কলেজের কথা বলবেন অথবা ভালো বিশ্ববিদ্যালয় – তাও যে ঢাকায় !!!

এখন হয়তো আর বেশী সময় নেই, তাই যা করার এখনই করতে হবে। কে খুশি হলো, আর কে বেজার হলো সেদিকে না তাকিয়ে সময় হয়েছে কিছু করার। কিছু কঠিন স্বিদ্ধান্ত নেয়ার।
) পোষাক কারখানাগুলো সরিয়ে নেয়া হোক ঢাকার বাহিরে।
) বে-সরকারি কিছু বিশ্ববিদ্যালয় যারা এখনো নিজেদের ক্যাম্পাসে যায় নি, তাদের বাধ্য করা হোক ঢাকার আশে-পাশে ক্যাম্পাস গড়তে।
) প্রসাশন সহ, কিছু বিশেষায়িত প্রতিষ্ঠানের কার্যালয়, যাদের ঢাকায় মুলত কোনো কাজ নেই, তাদের কার্যালয় গুলো সরিয়ে নেয়া হোক গ্রামের দিকে।
) ট্রেন-লাইনগুলো মুল রাস্তায় ওভারপাশ হিসেবে বানানো হোক।


সবচেয়ে বড় কথা – যেকোনো গাফিলতির শাস্তি এত কঠোর হোক, যেনো কেও গাফিলতি করেও গাফিলতি না করে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×