আজকে বিকেলে ভার্সিটি যাবার পথে নিমতলির পাশ দিয়ে যাচ্ছিলাম, রিকশায় ছিলাম। হঠাৎ রিকশার সামনে এক লোক কোনো রকমে টলতে টলতে নিজেকে সামলে নিলো। হাতে বিড়ি বা গাজা ছিলো হয়তো, সাথে তার মতই আরেকজন। তো এই ঘটনার কারণে লোকটা প্রতি খুব বিরক্ত ছিলাম। রিকশা জ্যামে ছিলো বলে লোকটাকে দেখছিলাম কি করে। শালা কিছুদুর যাবার পর সামনে একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দিয়ে বসে। মেয়েটা হয়তো কিছুই বুঝতে পারেনি, এতটুকু বাচ্চা কি ই বা আর বুঝবে। কিন্তু ঐ হারামী পাশের লোকটাকে বলতে থাকে হাত দিয়ে সে কি বুঝতে পারলো না পারলো । আমি রাগে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। মনে মনে খুব ইচ্ছা হচ্ছিলো দুইটারে ধইড়া রাস্তায় ফালায়া লাত্থি দেই।
কিন্তু আমার মতন কাপুরুষ এইটা কি করবে ??? আমি দেখলাম, রাগ করলাম, চুপচাপ ভুলে যেতে চাইলাম।
নিজেকে এখন ঐ হারামজাদা দের সমতুল্য মনে হচ্ছে। কিছুই কি করতে পারতাম না ?? কিছুই কি করার ছিলো না আমার।
রাস্তায় তো আরো অনেকে ছিলো, আমি যদি ওদের চেপে ধরতাম, তবে কি আমি রাস্তার অন্য মানুষগুলার সাহায্য পেতাম না ??
নিজে ঝামেলা মুক্ত থাকার জন্যে চোখের সামনে এইরকম একটা জঘন্য কাজ হতে দেখেও প্রতিবাদ করলাম না !!!!!
আমি নিজে খুব সাধু নই। ইভটিজিং বলতে যা বুঝায় তা হয়তো করিনি কিন্তু মেয়েদের টিটকারী কম দেইনি। ( যা আজকে খুব পোড়াচ্ছে )
তাই বলে এই এতটুকু শিশু কে ও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



