মনটা আজ অনেক ভাল ছিল কারণ একটি পত্রিকায় সস্প্রতি যে কাজ নিয়েছি সেখানে বেতন হবার কথা। পুরো মাসটা ধরে এ দিনটার অপেক্ষায় থাকি কেননা যে বেতন পাই তাতে কষ্ট করে হলেও পুরো মাসটা চালিয়ে নেওয়া যায়।অফিসের নিয়ম অনুযায়ি যথারীতি হিসাব রক্ষকের অফিসে গেলাম খুশি মনে।বেতন নেবার জন্য খাতায় সই করে বেতন তুলতে যাব হিসাব রক্ষক জানালেন গত মসে ৭ দিন অনুপস্থিত থাকার জন্য আপনার বেতন কেটে রাখা হয়েছে।মাথায় বাজ পরল। এ অফিসে যোগ দেবার সময় সম্পাদক সাহেব স্নেহের সুরে বলেছিলেন , "তোমরা তো ছাত্র তাই আমার অফিসে একটু বাড়তি সুবিধা পাবে আর আমাদের সাথে কাজ করতে তাক ভাল লাগবে তোমাদের,পরীক্ষা থাকলে আসবে না তাতে কোন সমস্যা নেই"।মহা খুশিতে কাজে যোগ দিয়েছিলাম সেদিন, ভেবেছিলাম এত ভাল মানুষের সাথে কাজ নিশ্চয় দয়া পরবশ হয়ে বেতনটা বাড়িয়েও দিতে পারেন কিছু দিনের মধ্যে।কিন্তু কিসের কি? বেতন তো বাড়েই না উল্টো বেতন কাটার ব্যাপারে তিনি দেখি এককাঠি সরেস।সিনিয়রদের পরামর্শে মহামান্য সম্পাদকের দরবারে বলনাম ষ্যার আমাদের কেট রাখা বেতনটা দিয়ে দিন দয়া করে, দেখি তিনি তার অফিসের বিভিন্ন নিয়ম শোনান আর আমাদের বাড়তি সুবিধার কথা বেমালুম ভূলে গেছেন। বললেন ৭ দিন এটা তো কোনমতেই মেনে নেওয়া যায় না।নিয়ম অনুসারেই তোমাদের বেতন কাটা হয়েছে। অথচ আমার পরীক্ষা ছিল আর এ মাসে ৪ দিন ছিল শুক্রবার কী আর করা ব্যর্থ মনরথে ফিরে এলাম। অপেক্ষায় আছি কবে পরের মাসের বেতনটা হবে ।এ মাসটা আমার সত্যিই খুব কষ্টে যাচ্ছে।আচ্ছা পত্রিকা অফিসে জুনিয়র রা কি কোনদিন তাদের উপযুক্ত সম্মান ও সম্মানি পাবে না?.....
পত্রিকা অফিস এর জুনিযর এর বেতন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।