আমার প্রিয় পোস্ট
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- কর্তৃপক্ষ ও ব্লগারদের দৃষ্টি আকর্ষণ; বিষয়টা জরুরী বলেই মনে হচ্ছে - রিয়াজ শাহেদ
- ১৯৭১ যুদ্ধাহত নারীদের সম্মান করতে পারে নি বাংলাদেশ- করতে পারি নি আমরা - রাসেল ( ........)
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্লোগান - অমি রহমান পিয়াল
- মুক্তিযুদ্ধের সময়কার কিছু পত্রিকা - তানভীর চৌধুরী
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- ওরিয়ানা ফালাচিকে আমাদের স্বাধীনতা পুরস্কার দেয়া উচিত - মুক্তি
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- বীরাঙ্গনা - ইউনুস খান
- ৭১ এর গল্প - মাহিরাহি
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন:: ফিরে দেখা ৭১
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
( রিপোস্ট )
বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইনব্লগে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর লেখা আছে- যার বেশিরভাগই ভালো লেখা। এই লেখাগুলোকে এক মলাটের ভেতরে নিয়ে আসার একটা তাগিদ অনুভব করেছি আমরা। ই-সংকলন প্রকাশের উদ্যোগ মূলত এ কারণেই।
লক্ষ্য ছিল, আগাগোড়া প্রামাণ্য থাকা। তারপরও পারা যায়নি শেষপর্যন্ত। আবেগমথিত দীর্ঘ গল্পকাহিনীর চাইতে নিউইয়র্ক টাইমস বা দৈনিক বাংলার ছোট্ট ক্লিপিংসটাকে বেশি গুরুত্ব দিতে চাই। অর্থহীন আলাপের চাইতে স্বজনের মুখে শোনা মুক্তিযুদ্ধের সত্যি ঘটনাকে বেশি মূল্য দিতে চাই। মূলত একটি বিশেষ সময়কে আমরা ধরতে চেয়েছি লেখায়-রেখায়। ফলে মুক্তিযুদ্ধকে আশ্রয় করে অনেক গল্প-কবিতা ব্লগে প্রকাশিত হলেও তা নেওয়া সম্ভব হয়নি। যদিও ব্লগ থেকে পাওয়া লেখাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, মৌলিক কাজ কিংবা গবেষণা খুবই কম। বলতে দ্বিধা নেই, এ খুবই হতাশার!
ই-সংকলনটি বিনামূল্যে বিতরেণর জন্য। কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না। প্রকাশিত সব লেখার স্বত্ত্ব লেখকরা সংরক্ষণ করেন। ই-বুকে লাইভ লিংক রাখা হয়েছে। এর ফলে ই-বুক থেকেই সরাসরি সংশ্লিষ্ট ওয়েবপেজে যাওয়া যাবে। সূচিপত্র, ব্লগারের নাম ও অনেক লেখার ভেতরে ভেতরে হাইপারলিংক যুক্ত করা হয়েছে। ফলে যেমন সূচিপত্রে ক্লিক করেই সরাসরি নির্দিষ্ট লেখায় যাওয়া যাবে। ই-বুকে একটি ডাইনামিক সূচিপত্রও যোগ করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে দেখুন অ্যাক্রোবেট রিডারের বাম পাশটা।
নির্দেশনা
অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে। মাইক্রোসফট উইন্ডোজের ৯৮, এক্সপি, ২০০০ ও ভিস্তায় ই-বুকের কিছু নমুনা পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে। আর প্রচ্ছদে ব্যবহৃত সচলচিত্র দেখার জন্য অবশ্যই এডবি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করা যাবে এখান থেকে ।
-----------------------------
ই-বুক ডাউনলোড লিংক ১ : বইমেলা
ই-বুক ডাউনলোড লিংক ২ : মিডিয়াফায়ার
ধরন : পিডিএফ
মোট পৃষ্ঠাসংখ্যা : ২০৫
আকার : ৬.৪৭ মেগাবাইট
মূল পোস্ট: প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ই-সংকলন, ফিরে দেখা একাত্তর ;
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: যারা মিস করেছে তাদের জন্য
অক্ষর বলেছেন:
@সাঁঝবাতি'র রুপকথা, অনেক ফালতু পোস্টও অনেক বার রিপোস্ট হয়। তাতে যদি অসুবিধা না হয় তাইলে এই পোস্ট হাজার বার রিপোস্ট করলেও সমস্যা কই?
লেখক বলেছেন: যত মানুষের কাছে পৌছানো যায় সেটাই আমাদের লক্ষ্য।
যার যার অবস্থান থেকে ই-বুকটা বাংলা ভাষাভাষিদের কাছে পৌছানোর অনুরোধ করছি।
অক্ষর বলেছেন:
এই ই-বুক টাকে ব্লগের প্রথম পৃস্টার কোন এক জায়গাতে ঠাই দেওয়া উচিত। যাতে করে যে কেউ সহজেই এটি পড়তে বা ডাউনলোড করে পারে।
লেখক বলেছেন: তাহলে তো অনেক ভাল হয়।
ধন্যবাদ ভাইয়া
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
ভালো লেখা বারবার পড়তে ভালো লাগে। ভালো কিছুর পানে তাকিয়ে থাকেতে মন আকুলন করে। ৭১ কে ভুলতে পারে এমন বাঙালী বাংলা যেন না আসে।
বাংলা বলতেই ৭১।
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আমি অনুরোধ করতে চেয়েছিলাম, এই ইবুকটা আমার সাইটে তোলতে পারব?
লেখক বলেছেন: অবশ্যই
ই-বুক লিঙ্ককে দ্রুত অনলাইনে জনপ্রিয় করে ছড়িয়ে দেবার জন্য আপনাদের সহযোগীতা কাম্য। এই ই-বুক সকলের জন্য উন্মুক্ত।
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সব সাইটে তোলব।সালাম সালাম হাজার সালাম....
জুলফিকার বলেছেন:
একটি অসাধারণ কাজ হয়েছে এটা।
পশ্চিমবঙ্গবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আবার কি?