১। এক ভদ্র মহিলা পাখির দোকানে গিয়ে জানতে চাইলেন, দেখুন আমার দুটো ময়না আছে, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু আমি কি করে বুঝব, কোনটা ছেলে কোনটা মেয়ে?
দোকানি বলল, এ তো খুবই সোজা,
আপনি ময়না দুটোর সামনে দুটো পোকা রাখবেন, যে ময়নাটা মেয়ে পোকা খাবে সেটা ছেলে ময়না, আর যেটা ছেলে পোকা খাবে সেটা মেয়ে ময়না।
: কিন্তু কোনটা মেয়ে পোকা আর কোনটা ছেলে পোকা চিনব কি করে?
: দেখুন এটা পাখির দোকান। পোকার খবর জানতে চাইলে আপনাকে পোকার দোকানে যেতে হবে।
২। বাংলাদেশের এক লোক প্রথম বারের মত লন্ডনে বেড়াতে গিয়েছেন।
দেখেশুনে বিলাসবহুল এক হোটেলে উঠলেন। হোটেলে উঠে ঘড়ির সময় টা মেলানোর জন্য ফোন করলেন রিসেপশনে, আচ্ছা, বাংলাদেশ আর লন্ডনের সময়ের তফাৎ টা কি আমাকে একটু বলবেন?
রিসেপশনিস্ট বলল, এক সেকেন্ড ম্যডাম।
থ্যংক ইউ বলে ফোন রেখে দিলেন তিনি।
সুএ : রস আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


