somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতিউর রহমান-প্রথম আলো এন্ড গং এবং ইসলাম (অনুরোধ পুরোটা পড়বেন)

২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত ইসলামী কিংবা আল কায়েদাই ইসলাম নয়। মৌলবাদ আর রাজাকার বলে আপনারা ইসলাম কে অপমান করতে পারেন না। আপনারা হতে পারেন ধর্মীয় নামধারী নাস্তিক, কিংবা সত্য বিরুদ্ধ কিন্তু আপনাদের খেয়াল রাখা উচিত যে জমিনের উপর আপনারা দাড়িয়ে আছেন এর চৌদ্দ কোটি মানুষের তের কোটিরও বেশি মানুষ বিশ্বাস করে ইসলাম সত্য ও সুন্দর মননশীল ধর্ম। আল কায়েদা অথবা জামায়াত ইসলামী কিংবা জে এম বি ধোহাই দিয়ে হযরতে মুস্তাফা মুহম্মদ (সা:) প্রচারিত পবিত্র ধর্ম ইসলামকে আপনারা অপমানিত করতে পারেন না। আপনাদের সা¤প্রদায়িকতা আজ আপনাদের সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। আপনারা নিজেদের নিরপেক্ষ দাবী করেন, অথচ নিরেপক্ষতার কোন স্বাক্ষরই আপনারা রাখতে পারছেন না। আপনারা খেলাধুলার জন্য স্টেডিয়াম, শো-বিজ জগতের জন্য বিনোদন, আলাপিন, ছুটির দিনে নারী পাতা নামে অজস্র লেখা ছাপালেও আপনাদের ধর্মের নামে খুবই সামান্য কলাম বরাদ্দ দেয়া হয়। আপনাদের কাছে কোন অভিযোগ নেই, অথবা কোন দাবী নেই, কারন আপনারা একটি ব্যবসা প্রতিষ্ঠান, মুনাফার জন্য আপনারা যে কোন সংবাদই বা শিরোনামই গ্রহন করতে পারেন। কিন্তু দোহাই আপনাদের যেখানে জাতির মেধার প্রশ্ন, জাতির ধর্মীয় অনুভুতির প্রশ্ন, যেখানে জীবনের সাথে জাতির সর্বজনীন সহানুভুতির প্রশ্ন, সেখানে মুনাফার হিসেব কষবেন না। আপনারা আপনাদের নিরপেক্ষতার মুখোশ হতে অনুগ্রহ করে পর্দা তুলে ফেলুন, আপনাদের নামের পাশ থেকে রহমান মুছে ফেলুন তারপর আপনাদের যা ইচ্ছা, যেমন ইচ্ছা ছবি ছাপেন, লেখা ছাপেন। পক্ষতা করেন, অথবা না করেন তাতে আমাদের কিছুই আসবে যাবে না। আমরা মনে করব একদল ব্যবসায়ী তাদের ব্যবসা স¤প্রসারনের জন্য আধুনিক মার্কেটিং পলিসি গ্রহন করছে।
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×