ঢাকা বাসি
মিরপুর টু গুলিস্তান মুড়ির টিনে ঠাসা-ঠাসি।
চন্দ্রিমা ঝোপের নিচে অবৈধ ভাল বাসা-বাসি।
ঢাকা বাসি, নগরদাসী
টাকার পিছে জীবন মিছে
মিথ্যার ভীড়ে, স্বার্থের সুরে মোহভরা নাচা-নাচি।
মিছিল, মেলা, কণসার্ট, খেলা
অনেক লোকের গাদাগাঁদি,
জামায় কমে, চুলে বেড়ে, চরিত্রের কাফন ঝেড়ে
গোপন হাতের চাপা-চাপি। পাগল, মাতাল ডাকাডাকি।
ঢাকাবাসি
চালক-চলক, হিসেব -নিকেশ
দামে - কমে, নরম -গরমে, গরিব-ধনী হাতাহাতি।
খিলগাঁও টু মতিঝিল মাই লাইনের ঘষাঘষি। ঢাকাবাসি।
চাকরি-স্বপ্ন, বাড়ি রতœ
আতেঁল লোকের দাপাদাপি,
চিটার-বদের সাইনবোর্ড দেখে স্বর্বহারার ফাঁসা-ফাঁসাফাঁসি,
ধন হারিয়ে, মান হারিয়ে
ভরা জীবনে ক্ষরার চয়নে, দরদ ভরা কাদা-কাদি। ঢাকাবাসি।
গুলিস্তানের পথের বাঁকে
বঙ্গ-হর্কাস নিউমার্কেট শাখে
দাম নিয়ে ভাই হাঁকাহাঁকি,
রিক্সা, টেক্সি, গাড়ি -বাসে
ভাড়া নিয়ে ঝাড়াঝাড়ি।
নরম জামায় শক্ত হাতে কলার-হাতা ফাড়াফাড়ি।
জানালা গলে, শপিং মলে
বয়স বাধন ধর্ম ভুলে
টাকার নেশায়, যৌবন সেবায়
কাম তাপে গলে গলে
প্রেমের স্রোতে, আজব ব্রতে
বাসা অফিসের পলে পলে মোহের ভেলায় ভাসা ভাসি। ঢাকাবাসি।
চলবে..........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


