মুক্তি এসেছে শুধু মুক্তিযোদ্ধা দলীয় তন্ত্রের অংশে
মুক্তি এসেছে কেবলই কতক জেলার ফিক্সড বংশে।
মুক্তি, মুক্ত হয়ে খোলেনি পথ
বৃদ্ধ মাতার ছেলে হারানো দুঃখ্য গলার।
কেবল পাক সেনারা সীমানা ছেড়েছে
বাক-সোনারা দখল করেছে সেই মঞ্চ
রক্ত না ঝরালেও এরা শুষে খাচ্ছে দেশের আত্ব্যা।
এরা গিলে খাচ্ছে আগামী প্রজন্মনামী শত নিরীহ বাচ্চা।
জনসংখ্যার সাথে প্রত্যাশার তালিকাই বেড়েছে
ঐ যে পুরানো সে ট্রেন বাংলার স্টেশন ছেড়েছে, সে
এখনও আসেনি ফিরে, শুধুই ভাষনের মাত্রা চড়েছে
কোন পরিবর্তন হয়নি, কেবল পাক সেনারা সীমানা ছেড়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

