হাবিবুল বাশার হচ্ছে রাজাকার সরদার, আশরাফুল আর অনেকে। এরা কেউ-ই কখন আর্ন্তজাতিক মানের ক্রিকেট খেলেন না, কখনও আমার কাছে মনে হয়নি। আমি যতটুকু ক্রিকেট বুঝি বা জানি, তাতে মদন -ফিটনেশ নিয়ে ক্রিকেট চলে না। আশরাফুল চর্বির দোকান (মাত্র কয়দিনে)। প্রত্যেকে যেন সুখের সাগরে ভাসমান প্রমোদ তরীতে এরা ভ্রমন বিলাস যাপন করছেন, যেখানে পন্টিং -ক্লারকরা দিনে দিনে স্লিম হয়, আমাদের ক্রিকেটেররা হয় বোতল, ভোম্বল। কিন্তু যে যাই বলুন না কেন, এদের বিকল্প বাংলাদেশে অনেক আছে, এতদিন দলীয় তন্ত্র, ক্লাবতন্ত্রের যাতাকলে অনেক খেলোয়াড় জায়গা পায়নি, অথচ এরা অনেক ভাল খেলে, এদের কে উঠিয়ে আনুন। যে টাকা এসব রাজাকার ক্রিকেটারদের দিতেন, সে টাকা দিয়ে এসব জুনিয়র ক্রিকেটারদের যোগ্যতা বৃদ্ধি করুন, দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করুন। অনেক প্রতিভায় ভরা বাংলাদেশ, অনুরোধ কোন সিন্ডিকেট করে আর দল নির্বাচন করবেন না, এবার প্রতিভাবনদের জন্য জায়গা ছেড়ে দিন।
সবার আগে পিচ, আর্ন্তজাতিক মানের অতন্ত প্রতিটা বিভাগে দুইটা/একটা পিচ বানান। মাঠের অবস্থা যাই হোক না কেন, গ্যালারি না থাক, কিন্তু পিচ থাকতে হবে, কারন ক্রিকেট-এর প্রান হচ্ছে পিচ। যতদিন ভাল পিচ বানাবেন না, ক্রিকেটের কোন উন্নতি হবে না।
এক্ষেত্রে একটি সফটওয়্যার ডেভেলপড করা যায়। জাতীয় লিগে যে যেখানেই যত রান করবে, কিংবা ইউকেট পাবে, কিংবা ক্যাচ ধরবে সব স্টেডিয়াম-এ রক্ষিত কম্পিউটারে সাথে সাথে এন্ট্রি হয়ে যাবে। তার সেখান থেকে লিংক -এর মাধ্যমে সেন্টার সার্ভারে। অতঃপর তা হতে সেরা দশ, সেরা বিশ সেভাবে শর্টিং করে দল সাজান। প্রতিটি বিভাগে একই পন্থায় বিভাগ ভিত্তিক সঠিক ডাটাবেজ তৈরি করুন। প্রতিটি বিভাগের সেরা পাঁচজন করে দল সাজান। তারপর নেশনাল দল সাজান। দেখুন ভাল প্লেয়ার উঠে আসতে কতক্ষন। ডাটাবেজ-কথা বলবে।
প্রতিটা বিভাগে একটা করে জিমনেশিয়াম, ইনডোর মাঠ, ব্যবস্থা করুন।
দেশের আনাচে -কানাচে যে সব ফালতু কোচ ভুয়া ক্রিকেট শেখায় তাদের পাকড়াও করুন, তাদের কাছ থেকে ফি নিন, তাদেরকে প্রশিক্ষন দেন এবং তার পর ছেড়ে দিন। একটি কাঠামো গড়ুন। শুধু প্রেস কনফারেন্স কিংবা ক্যামেরাবাজি করে ক্রিকেট চলে না, ক্রিকেট চলে মাঠে, মেধায়।
বিসিবির একটি থিয়েটার বানান, খেলা পরবর্তি তা প্লেয়ারদের কে দেখান, তাদের সংশোধন করুন। হোটেল-আর বারে যেতে যেতে তো সব শেষ হয়ে গেল। খেলা শেষ আর নাচানাচি শুরু, এটা দিয়ে ক্রিকেট খেলা যায়, ক্রিকেট ধরা যায় না। ক্রিকেট ধরতে হয় কঠোর শ্রম আর মেধা দিয়ে।
কোন বিভাগের ক্রিড়া মন্ত্রি কিংবা ক্রিড়া পরিষদের অদন-মদনের কথায় কোন লিস্ট করা দল আর সাজাবেন না, অনুরোধ। প্লেয়ারদের যথাযথ সম্নান দিন, দেখুন দল ভাল করতে বাধ্য। টেবিলে ক্রিকেট খেলা হয় না, কোন মন্ত্রির ড্রয়িং রুমে দল সাজালে সে দল লজ্জা ছাড়া অন্য কোন ফলই বয়ে আনতে পারে না।
চলবে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



