" পক্ষপাতমুলক ফলাফল, পরীক্ষা, অছাত্রদের দ্বারা হলদখল, মিছিল মিটিং, হামলা-মামলা ধান্দায় কত যে মায়ের বুক খালি হয়েছে, কত অশ্রু আজও তাদের সন্তানের মায়ায়, ভালবাসায় নালা হয়ে বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে তা কেবলই ঐ ভুক্তভোগী মায়েরা জানেন, পৃথিবীর কোন খালেদা কোন হাসিনার ছেলে এ রাজনীতির বলি হয়নি, হয়েছে আমার আপনার মত মফিজ। আর কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে এই মফিজদের মায়েরা। "
ছাত্র হোক ছাত্রত্বের, শিক্ষার কোন রাজনৈতিক দলের খেলার পুতুল নয়, শিক্ষক হোক শিক্ষার কোন, লাল নীল ও সাদা দলের আসনের নয়।
জীবনের তরে শিক্ষা হোক, মানবতার বাণী লয়ে, বোমা, ইট, পাইপগান কিংবা রিভলভার দাগানো সাহস কিংবা নয় ভয়ে, শিক্ষা হোক ছাত্রত্বের হৃদয়ে, বাহিরে, শিক্ষা প্রতিষ্ঠানে। কোন মিছিল নয়, চাই জ্ঞানের জয়গানে এক নতুন অভিযান, নিরক্ষরমুক্ত জ্ঞানযুক্ত নতুন বাংলাদেশ। "
আমি আন্দোলন, অর্জন, বিসর্জন ভেবে দেখিনা। আমি দেখি বর্তমান দুনিয়া ও বাংলাদেশের আগামী ভবিষ্যত নির্ভর করে শিক্ষার উপর, যে কটা দিন ছাত্ররা ভাষন ও মিছিল করে ব্যয় করে তা যদি শিক্ষার অর্জন ও প্রসার ও প্রচার করার জন্য ব্যয় করে তবে আগামীর বাংলাদেশ নিশ্চয় একটি মর্যাদাপূর্ণ আসনে বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াতে পারবে। শিক্ষাঙ্গানে রাজনীতি কেবলই শিক্ষককে তার পছন্দ মত আসন ও রাজনীতিবিদদের তাদের মত করে ছাত্রদের ব্যবহার ছাড়া অন্য কিছুই বহন করে না।
আমি এতটুকু দাবী দিয়ে বলতে পারি, কোন রাজনীতিবিদ আজ পর্যন্ত পড়ালেখা করতে বলেননি, তাদের ছাত্র নেতাদের কিন্তু এ বলতে শুনেছি "এই সারাদিন কি করস, অমুক দলের পোলাপাইন ক্যাম্পাস গরম কইরা রাহে, তোরা সারাদিন ফালতু কামে আড্ডা মারো, আর চান্দা খাও। যা, ভাগ, আমি আমার দলের ছাড়া অন্য ছাত্রদের উপস্থিত সহ্য করব না।"
ইত্যাদি... ইত্যাদি। "
কোন কোন শিক্ষক নিজেদের অবস্থান উন্নয়ন, আহরন, অর্জনের স্বার্থে আমাদের মত হাজারও গ্রাম খেদানো মফিজদের দিয়ে নিজেদের আসন পাকা করান, তারপর একটু সুবিধা প্রদানের মাধ্যমে আমাদের জীবনগুলোকে দূর্নীতিতে পূর্ণ করার শিক্ষা দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




