somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নকল মুক্ত, আসল ব্লগিং দিয়ে জাতির আসুক শুদ্ধ মেধা বিকাশের উপায় ও কিছু পরিতাপ

১০ ই মে, ২০১০ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগীয় জগতে অনেক নামী দামি লেখক, ব্লগক, কবিত্বক, বিশ্লেষক,মডারক দেখেছি, বয়স তো একেবারে কম হলো না (ব্লগিং জীবনের ২০০৭ হতে), দেশ-বিদেশ, সাম-ইন, আলো, আমার, আরও কত ব্লগই তো পড়লাম, দেখলাম। কিন্তু দেখলাম, নকলবাজ আর কপিবাজে ভরা ব্লগ জগতের বাঘা বাঘা ব্লগারা, সত্যিকার লেখক, বিশ্লেষক তো পেলাম খুবই অল্প সংখ্যক যাদের ভেতর মায়া, সাহিত্যক, চিন্তা ও বিশ্লেষন বিরাজমান (আমি এ অল্প দলে নই, আগেই বলে রাখি)। কিন্তু ভাই মনের কথা লিখবেন, তাতেও ২ নাম্বারী। টাকা কামানোর ইচ্ছা নাম ফলানোর ইচ্ছা সেরা ব্লগার হওয়ার ইচ্ছা দিয়ে কি হবে, যদি না মনের ক্ষুধা না মেটে?, জীবনের কোন এক জায়গায় দাড়িয়ে নিজেকে যদি নিজে অপরাধী ভাবলেন তবে সে জীবনের কি মানে হলো?। এত কথার ধার আমি ধারী না, কমেন্ট, তেলেমী ইত্যাদি দিয়ে হয়তো কমেন্ট কমেন্ট ভরপুর ব্লগিং হলো, কিন্তু কতকাল? এ পৃথিবীর কতটুকু উপকার হলো, জাতির মেধায় কতটুকু প্রভাব পড়ল সে খেয়ালটা বড় বেশি জরুরী আজকের ব্লগিং দুনিয়ায়। আমি কখনও ব্লগে কারো চাটুকারিতা, তোষামোদী করি নাই, ভাল লিখতে পারি না, জানি, স্বীকার করি, তাই বলে নকল করি নাই, যা লিখি অরিজিনাল, আসল, এবং জীবন থেকে নেয়া। আমি কবি না তাই হয়তো মান ভাল হয় না, কিন্তু যারা নিজেদের কবি দাবী করে তারা কিভাবে নকল, কপি পেষ্ট এর ধার ধারে (ব্যক্তি কাউকে এখানে অপমান করা হচ্ছে না, সামষ্টিক কথা বলা হচ্ছে)।
হায়রে আমার ব্লগিং। এটাও সত্য আমরা তো আর সব ব্লগ পড়ি না, গ্রুপিং, বন্ধুবিং, সমিতিং, বিএনপিং, আওয়ামিলীগিং,প্যাকিজিং এসব হিসেব করে ব্লগিং পড়ি ও করি। অনুরোধ আসল ব্লগিং করি ও পড়ি, আলোচনা ও সমালোচনার বার্তা দেই, কিছু হইলো আর সাথে সাথে "ভাল লাগল" "সহমত" তাছাড়া অনেকে তো চ্যাট বার্তা লেখা শুরু করে দেন, এগুলো দিয়ে তাদের কমেন্ট সাইজ হয়তো বাড়ে, কিন্তু মান। আবার অনেকে ফ্যাক আইডি দিয়ে নিজেই নিজের লেখাতে কমেন্ট দিয়ে ভরে দেন। জানি না, এসব করে কি লাভ? লেখার মান কিংবা তথ্যের স্বাধীনতা বিচার হওয়া বড় জরুরী।

নকল বিহীন কবিতার একটি উদহারন দিলাম : কবিতাটি অনেক বড় পূর্ণ এখানে কেবল অল্প কথায় উদহারন দেয়ার চেষ্টা করলাম।

[sb]কেউ বা কারা চাকরী খোঁজে, কোথাও কোথাও চাকরী বিক্রি হয়
জুতোর তলা ক্ষয়ে ক্ষয়ে
মাথার ঘাম নিয়ে পায়ে পায়ে
এম.এ বি.এ এবং বি.এড লাট খায় মহানগরের আকাশে
সার্টিফিকেটের বাঁধনে কেন্নির শর্তে গোত্তা খায় ঠুনকো বাতাসে
টং চা-পট্টিতে ২টাকার পাউরুটির ক্ষুধারে কোপায়, কড়া চায়ের কোপে
তারপর জন্ডিস্ আলসার পাইলস্ রোগে মেডিকেলের তড়কা খায়
চাকরীর খোজে, আরামে খোজে, রাতের পেটে নিজের দিনকে গোজে
ক্লান্ত শ্রান্ত ডাবা-চোখে তড়পা খায়, দুঃচিন্তার ঝালে ঘুমের ভর্তা খায়।

ক্ষমা প্রার্থী সত্যিকার ব্লগারদের কাছে, যারা এ লেখার আওতায় নিজেদের বিবেচনা করছেন অথচ আমি তাদেরকে আলাদা ভাবেই দেখি, তাদের কাছে।

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×